By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় চুরির অপবাদে গাছে বেঁধে নির্যাতন!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > তালায় চুরির অপবাদে গাছে বেঁধে নির্যাতন!
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তালায় চুরির অপবাদে গাছে বেঁধে নির্যাতন!

Last updated: 2023/01/23 at 1:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে চুরির অপবাদে মো: সাইদুর রহমান সানা (৩৫) নামের এক নিরীহ ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এদিকে বেদম মারপিটের শিকার তালা উপজেলার রাঢ়ীপাড়া গ্রামের আজগর আলী সানার পুত্র মো: সাইদুর রহমান সানা বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে চুরির অপবাদে কয়েকজন দুবৃর্ত্ত তার উপর বর্বরোচিত হামলা চালায় বলে জানা গেছে।

ভুক্তভোগি সাইদুর রহমান বিষয়টি খতিয়ে দেখতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তালা হাসপাতালে চিকিৎসাধীন সাইদুর রহমান সানা বলেন, তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। একই গ্রামের রেজাউল ইসলাম ময়নার কাছে প্রায় ৫ হাজার টাকা পেতেন তিনি। উক্ত টাকা চাইে সে বিভিন্ন তালবাহানা করতো। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর উক্ত টাকা চাইতে গেলে রেজাউল ইসলাম ময়না তার বাড়ির মটর চুরি হওয়ার অপবাদ দেয়। এক পর্যায়ে ময়নার নেতৃত্বে একই এলাকার সোবহান মোল্যা ও তার স্ত্রী, সাগর মোড়ল, হাশেম মোড়ল, একরামুল, জসিম, সজীবসহ কয়েকজন চুরির অপবাদ দিয়ে তাকে একটি গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। এ সময় সাইদুরের স্ত্রী লিলিমা খাতুন ও মা জাহানারা বেগম দুর্বৃত্তদের পা জড়িয়ে ধরলেও তারা নির্যাতন চালাতে থাকে। পরবর্তীতে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। শুক্রবার সকালে পুলিশ সাইদুর রহমানকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে তালা হাসপাতালে ভর্তি করে। সেখানে যন্ত্রনায় কাতরাচ্ছে সাইদুর। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেশ কয়েকটি পরীক্ষা করাতে হবে।

তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার উক্ত রোগি ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রেজাউল ইসলাম ময়নার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো: মফিদুল ইসলাম বলেন, এলাকায় সাইদুর একজন ভাল ছেলে হিসেবে পরিচিত। সে চুরির মতো ঘটনায় জড়িত থাকতে পারে না।

পাটকেলঘাটা থানার এসআই মো: আমির জানান, সাইদুর রহমান সানাকে আহত অবস্থায় রাঢ়ীপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। তবে তার বিরুদ্ধে চুরির কোন অভিযোগ পাওয়া যায়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
Next Article মাধ্যমিক শিক্ষকদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?