
তালা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং সাতক্ষীরা সমবায় বিভাগের আয়োজনে ২মাসব্যপী পাট পণ্য উৎপাদন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর আবুল কালাম আজাদ মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার, যশোর জেলা সমবায় কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক, খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দীন, তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা শেখ রহমত আলী। সমাপনী অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থী ও সমিতির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।