
তালা প্রতিনিধি : তালায় বীর মুক্তিযোদ্ধা মোঃ নজির উদ্দীন (৭৮) মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ জুলাই) ভোরে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে নওয়াপাড়া গ্রামে মৃত তারাই মোড়ল ছেলে। বিকালে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।