By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় মৃত শিশুগাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায়: যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় মৃত শিশুগাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায়: যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা!
সাতক্ষীরা

তালায় মৃত শিশুগাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায়: যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা!

Last updated: 2026/01/12 at 2:08 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

‎ তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর বাজারের প্রাণকেন্দ্রে মহান্দি-কাশিমনগর বাজার আঞ্চলিক সড়কের পাশে মৃত শিশুগাছটি ব্যবসায়ী, কোমলমতি শিক্ষার্থী ও পথচারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় বড় শুকনা ডাল ভেঙে মানুষের জীবনহানির মতো ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য, ব্যবসায়ী ও পথচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে গাছটি অপসারণের দাবী জানিয়েছেন।
‎সরেজমিন পরিদর্শনে দেখা যায়, খলিলনগর ইউনিয়ন পরিষদের সামনে বাজারের কেন্দ্রস্থল মহান্দী-কাশিমনগর সড়কের পাশে ২ টি মৃত শিশুগাছ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। গাছের অধিকাংশ শুকনা ডাল রাস্তার উপর। গাছের দক্ষিণ-পশ্চিম পাশে খলিলনগর প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব-দক্ষিণ পাশে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঝে খলিলনগর ইউনিয়ন পরিষদ। গাছের নীচে ঔষধ, ফটোকপি, মুদিখানা ও রেষ্টুরেন্টে রয়েছে। বিদ্যালয়ের কোমলমতি শিশুরা এই দোকানগুলোতে ফটোকপি সহ খাদ্যদ্রব্য কিনতে আসে। ফলে যে কোনো সময় গাছের শুকনা ডাল ভেঙে শিক্ষার্থীদের উপর পড়তে পারে। ঘটতে পারে জীবন হানির মতো ঘটনাও। সবথেকে বড় কথা বৈদ্যতিক তার সংশ্লিষ্ট এই গাছটি।
‎স্থানীয় ইউপি সদস্য আওরঙ্গজেব হাওলাদার বলেন, এই শিশুগাছটি ২ বছর ধরে মৃত অবস্থায় পড়ে আছে। সরকারী গাছ হওয়ায় ইচ্ছা করে কাটা যাচ্ছে না। সরকারী বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার গাছটি দেখে অপসারণের কথা বলেছিলেন তবে সময়ের স্বল্পতার কারনে সেটা সম্ভব হয়নি। এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবী অতি অল্প সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে গাছটি অপসারণ করা হোক।
‎স্থানীয় চালকল মালিক শহিদুল ইসলাম বলেন, এই মৃত গাছের জন্য আমরা আতঙ্কের মধ্যে আছি। যে কোনো সময় গাছের শুকনা ডাল ভেঙে দোকান পাট ক্ষতিগ্রস্থ হতে পারে। গাছের ২ পাশে দুটি স্কুলের ছেলেমেয়েরা এই দোকানগুলোতে কেনাকাটা করে। যদি ডাল ভেঙে বাচ্চাদের গায়ে পড়ে তাহলে জীবন হানির ঘটনা ঘটতে পারে।
‎ব্যবসায়ী মনিরুজ্জামান, কামরুল ইসলাম, আনন্দ ঘোষ ও সজ্ঞয় ঘোষ বলেন, কিছুদিন পূর্বে এই গাছের শুকনা ডাল ভেঙে একটি বাচ্চার গায়ের উপর পড়ে। এতে সে সামান্য আহত হয়। ডালটি তার মাথায় পড়লে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারতো।
‎খলিলনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মন্ডল বলেন, পরিষদের সামনে মেইন রাস্তার ধারে গাছগুলো খুবই ঝুঁকিূর্ণ। গাছগুলো অপসারণের জন্য পরিষদের পক্ষ থেকে রেজুলেশন করে নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেয়া হলেও আজও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অতিদ্রুত গাছগুলো অপসারণ না করলে বড় ধরণের ক্ষতি হতে পারে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান বলেন, সরেজমিন পরিদর্শন করে গাছগুলোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

জন্মভূমি ডেস্ক January 12, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নীরবতা ভেঙে অধিকারের পথে তালা উপজেলার নারীরা
Next Article এলপি গ্যাস আমদানিকারকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?