By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
সাতক্ষীরা

তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

Last updated: 2026/02/15 at 2:04 PM
জন্মভূমি ডেস্ক 3 hours ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার শাকদহ ব্রিজের ওপর শিশির ইসলাম (৩৭) নামে এক যুবককে গলায় ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে বলে জানা গেছে। আহত শিশির ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার বগা গ্রামের বাসিন্দা। তিনি আকিজ কোম্পানির সেলস ম্যান হিসাবে কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে শাকদহ ব্রিজ দিয়ে বাড়ি ফেরার সময় চারজন দুর্বৃত্ত ওই যুবকের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাটকেলঘাটা নার্সিংহোমে নিয়ে যায়। পাটকেলঘাটা নার্সিংহোমের চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে ঘটনাটি দেখার পর শেখ মো. ইব্রাহিম ভাই নামক এ ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে দিয়ে হামলাকারীদের পরিচয় শনাক্তে সবার সহযোগিতা চেয়েছেন। একই সাথে ঘটনার বিষয়ে তথ্য জানলে নিকটস্থ থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। ভিডিওটি দেখে সম্প্রতি ব্রিজ ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জন্মভূমি ডেস্ক February 15, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
Next Article খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

জামায়াত সরকার গঠন না করতে পারলেও রেকর্ড পরিমাণ ‌‌ভোট পেয়েছে

By Correspondent 6 hours ago
সাতক্ষীরা

বেড়েছে দুর্যোগ জীবিকা হারাচ্ছে উপকূলের মানুষ

By Correspondent 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?