
তালা প্রতিনিধি : তালা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড গ্রামবাসী ও আওয়ামী লীগের উদ্যোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে তালার ৮নং সদর ওয়ার্ডের রহিমাবাদ ও মোবারাকপুর সম্মিলিত মসজিদ প্রাঙ্গণে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএম সেলিম হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মারুফ, দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন, প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা শ্রমীকলীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার সরদার, সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমান ডানলাপ প্রমুখ।