By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই অধিকাংশ কৃষকের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই অধিকাংশ কৃষকের
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই অধিকাংশ কৃষকের

Last updated: 2025/02/09 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালা উপজেলার কৃষকরা স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না করেই ধানখেতে পোকা-মাকড় আর আগাছা দমনে রাসায়নিক সার ও কীটনাশক স্প্রে করছেন। প্রতিদিন সকাল হলেই এমন চিত্র দেখা যায়। স্বাস্থ্যঝুঁকি এড়াতে তারা মানছেনা কোন নিয়ম। এতে করে শ্বাসকষ্ট, চামড়ায় ফোসকা, লিভার, কিডনি রোগসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন কৃষকরা। বিশেষ কীটনাশক স্প্রে করায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে।
তালা উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার ১৯হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।
অনেক কৃষক জানান, কীটনাশক স্প্রে আর সার ব্যবহার সম্পর্কে তারা জানেন না। তাই না জেনেই এমন স্বাস্থ্যঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। অন্যদিকে কৃষি বিভাগের বলছেন, কৃষকদের বারবার সচেতন করলে ও কাজে আসছে না কোনো কিছুই।
নেই কারও নাকে-মুখে মাস্ক বা কাপড়। হাতে নেই কোনো হাতমোজা বা গ্লাভস। কাঁধে ঝোলানো মেশিনে ভর্তি কীটনাশক। এভাবেই প্রতিদিন রোপা আমন বিস্তীর্ণ ধানক্ষেতে কীটনাশক স্প্রে করছেন কৃষকরা। সকাল ৮টার পূর্বে এবং বিকাল ৪টার পর কীটনাশক স্প্রে করার উপযোগী সময় এবং সার ও কীটনাশক স্প্রে করতে হলে বিশেষ পোশাক পরিধান করার নিয়ম রয়েছে।
তালা কৃষকরা সারাদিন প্রখর রৌদ্রে এভাবেই হাজার হাজার বিঘা ধানক্ষেতে কীটনাশক স্প্রে করছে। ফলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে মানা হচ্ছে না কোন নিয়ম-কানুন বা দিকনির্দেশনা। অনেক কৃষক টি-শার্ট পরে কীটনাশক ছিটাচ্ছেন। কেউ আবার জমিতে আগাছানাশক মিশিয়ে হাতমোজা ছাড়াই হাত দিয়ে ছিটাচ্ছেন রাসায়নিক সার। কীটনাশকের প্যাকেট বা বোতলের গায়ে স্পষ্ট অক্ষরে বিষ লেখা থাকলেও তা কেউ মানছেন না। নিয়ম-নীতি না মেনেই কৃষকরা যে যার মতো জমিতে কীটনাশক ছিটাচ্ছেন। আবার অনেকে মুখে মাস্ক ছাড়াই কীটনাশক স্প্রে করায় অসুস্থ্য হয়ে পড়ছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষক তার ধান ক্ষেতে রোগবালাই দমনে কীটনাশক স্প্রে করছেন। এ সময় আমতলাডাঙ্গা এলাকার কৃষক আজগার ও সিরাজুল গাজী এবং লক্ষণপুর গ্রামের আব্দুর রহমান শেখ বলেন, কৃষি অফিস থেকে আমাদের এ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়নি। আমরা যখন সার ও কীটনাশক স্প্রে করি তখন আমাদের মাথা ঘোরে, বমির ভাব হয়। শরীরে বিভিন্ন অসুখ দেখা দেয়। আমরা সাধারণ কৃষক মানুষ। সকাল হলেই ফসলের মাঠে যেতে হয়। এত নিয়ম মেনে কিভাবে চলবো?
আরেক কৃষক জাকির হোসেন জানান, আমরা প্রান্তিক পর্যায়ের কৃষক। কৃষিই আমাদের জীবিকার উৎস। বিধি মেনে চলতে গেলে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্যোগ নিতে হবে কৃষি বিভাগকে। গ্রামের সাধারণ কৃষকরা এসব বিষয়ে জানেনা।
পথচারী বেলাল হোসেন, নাজমুল ইসলাম, খায়রুল ইসলাম জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় জমিতে ছিটানো কীটনাশকের দুগর্ন্ধে নিশ্বাস নিতে পারি না। চলাচল করতে কষ্ট হয়। দুই ভাবে এসব বিষাক্ত পদার্থগুলো শরীরে প্রবেশ করে। এতে করে রক্তে গিয়ে কান-মুখ, চোখ জ্বালাপোড়া করে। চামড়ায় ফোসকা পড়ে ঘা হয়। আবার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, ধান ক্ষেতে স্প্রে করা এসব বিষাক্ত পদার্থগুলো শরীরে প্রবেশ করায় অনেকে সময় শ্বাসতন্ত্রের প্রদাহ ও চর্ম রোগে আক্রান্ত হয়। তবে মুখে মাস্ক, হাতে গ্লাভস ও পোশাক পরিধান করে কীটনাশক ব্যবহার করলে এসব রোগ থেকে সুরক্ষা সম্ভব।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ধান ও অন্যান্য ফসলে বালাইনাশক স্প্রে করার ক্ষেত্রে বিভিন্ন সচেতনতা অবলম্বন করতে হয়। যেমন বাতাসের বিপরিতে স্প্রে করা যাবে না। স্প্রে করার সময় মাক্স, গ্লাভস, চশমা ব্যবহার করতে হবে। যাতে শরীরের কোন অংশে এই কীটনাশকের কোন আবরণ পৌছাতে না পারে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে কৃষকরা যাতে ছত্রাক নাশক ও কীটনাশক স্প্রে করে সেজন্য আমরা বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন উঠান বৈঠকে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন, যাতে এই কীটনাশকের ঝুঁকি থেকে তারা রক্ষা পেতে পারে। তবে আমাদের কৃষকরা অনেক সচেতন রয়েছেন। সকাল ৮টার পূর্বে এবং বিকাল ৪টার পর ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করলে ফসলের গুণাগুণ ভালো থাকে। এ ব্যপারে আমাদের পরামর্শ অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে মাদ্রাসার ছাত্র এক মাস ধরে নিখোঁজ
Next Article হারিয়ে যাচ্ছে সুন্দরবনের নানা প্রজাতির পশু পাখি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?