By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালার টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবীতে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালার টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবীতে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালার টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবীতে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

Last updated: 2025/02/13 at 2:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ অববাহিকার পাখিমারা বিলে সরকার কর্তৃক বাস্তবায়িত জোয়ারাধার (টিআরএম) কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তালা প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বালিয়া এলাকার পাখিমারা বিল কমিটির সদস্য গোলদার আশরাফুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত প্রায় ৬ বছর যাবত তালা উপজেলার খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নে অবস্থিত পাখিমারা বিলে সরকার কর্তৃক টিআরএম বা জোয়ারাধার কার্যক্রম বাস্তবায়িত হয়। উক্ত বিলের আয়তন ১৫৬২ একর এবং প্রায় ১৫ হাজার মানুষ বিলের উপর নির্ভরশীল। বিশাল কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে “কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প” নামে পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এর ফলে কপোতাক্ষ অববাহিকার প্রায় ১৫ লক্ষ অধিবাসী প্রত্যক্ষভাবে এবং প্রায় ৪০ লক্ষ অধিবাসী পরোক্ষভাবে উপকৃত হয়েছে। এলাকার প্রধান উৎপাদন সেক্টর কৃষিক্ষেত্রেও ব্যাপক উৎপাদন বৃদ্ধি পেয়েছে। হাট-বাজার, স্কুল-কলেজ, অফিস-আদালত, যোগাযোগ সহ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রায় প্রাণ ফিরে এসেছে। ২০১৫ সাল থেকে বর্তমান পর্যন্ত এলাকায় জলাবদ্ধতার প্রশমন ঘটেছে। এলাকার নদী সমূহ প্রাণ ফিরে পেয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলা, ভূমি গঠণ, পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টিআরএম কর্মসূচী অনন্য অবদান রেখেছে। কিন্তু পাখিমারা বিল অধিবাসীদের ভোগান্তি ও অবর্ননীয় দুঃখ কষ্টের কথা বলে শেষ করা যাবে না।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল টিআরএম চলাকালীন সময় পর্যন্ত ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। বিলে ৬ বছর টিআরএম কার্যক্রম বাস্তবায়িত হলেও ক্ষতিপূরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ২ বছর। প্রকল্পে অনুমোদিত ক্ষতিপূরণের হার প্রতি বছর একর প্রতি ৪২,৬৯৬ টাকা। এই হিসাবে ৬ বছরে পাওনা টাকার পরিমাণ ৪০ কোটি ১ লক্ষ ৪৬ হাজার ৯১২ টাকা, কিন্তু জনগণ পেয়েছে ১০ কোটি ১২ লক্ষ ৭২ হাজার ৭৬৪ টাকা, সরকারের কাছে বকেয়া পাওনা ২৯ কোটি ৮৮ লক্ষ ৭৪ হাজার ১৪৮ টাকা। প্রকল্পের আওতায় অধিকৃত বিলের চারিপাশে ২০১১-১২ অর্থবছরে কাজ শুরু করে ২০১৩-১৪ সালে ১২.৮৭ কি.মি. পেরিফেরিয়াল বাঁধ নির্মাণ শেষ হয়। সে কারণে পেরিফেরিয়াল বাঁধের জমির মালিকদের ১০ বছরের ক্ষতিপূরণ পাওনা হলেও তাদেরকে মাত্র ২ বছরের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বেসিনের মধ্যে অনেক জমি অধিগ্রহণ না হওয়ায় তারা ক্ষতিপূরণ পায়নি। তাছাড়া সংযোগ খাল খননের জন্য ১০.২৮ একর জমি অধিগ্রহণ করা হয়। এই জমির মালিকরা কোন ক্ষতিপূরণ পায়নি, ৩৫টি পরিবার বাস্তুচ্যুত হলেও তাদের পুনর্বাসনের কোন ব্যবস্থ্ ানেওয়া হয়নি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কপোতাক্ষ অববাহিকার অধিকাংশ এলাকা দীর্ঘদিন যাবত জলাবদ্ধতায় আক্রান্ত ছিল। পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়িত হওয়ায় এসব এলাকার জনজীবন স্বাভাবিক হয়েছে। কিন্ত আমাদের ভোগান্তি সীমাহীন। টিআরএম চলাকালীন সময়ে আমরা কোন ফসল উৎপাদন করতে পারিনি, পেরিফেরিয়াল বাঁধ ভেঙ্গে গ্রাম এলাকা প্লাবিত হয়েছে। জীবন ধারণের প্রয়োজনে আমাদের অধিকাংশ পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে, পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে, অনাহারে দিন কাটাতে হচ্ছে, অনেক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। তাই অতিদ্রুত বাস্তবায়িত টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
Next Article তালায় তুচ্ছ ঘটনায় মহিলাকে খুঁটিতে বেঁধে মারপিট!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 2 hours ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 8 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?