By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালার বালিয়াদহা দেবুতলা পুরাতন কালভার্টটি এখন মরণফাঁদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালার বালিয়াদহা দেবুতলা পুরাতন কালভার্টটি এখন মরণফাঁদ
সাতক্ষীরা

তালার বালিয়াদহা দেবুতলা পুরাতন কালভার্টটি এখন মরণফাঁদ

Last updated: 2026/01/03 at 2:30 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহা দেবুতলা নামক স্থানে অবস্থিত পুরাতন কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। গত দুদিন আগে এক মোটরসাইকেল চালক রাতের আঁধারে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এতে তার পা ভেঙে যায় এবং মোটরসাইকেলটি তছনছ হয়ে যায়। এর ফলে পথচারীরা এই সড়ক দিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উক্ত স্থানে গত কয়েক মাস আগে তালা উপজেলা এলজিইডির অর্থায়নে একটি নতুন কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু পুরাতন কালভার্টটি ওই স্থানে রেখেই দেওয়া হয়েছে। বর্তমানে সেই পুরাতন কালভার্টটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই সেখানে দুর্ঘটনা ঘটছে।
বালিয়াদহা ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, উক্ত কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে, কিন্তু দেখার কেউ নেই।
পথচারী আবুল কালাম জানান, বালিয়াদহা থেকে মাদরা পর্যন্ত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। শুধু তাই নয়, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ইঞ্জিনচালিত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে।
বালিয়াদহা গ্রামের মাঈনউদ্দিন জানান, এই রাস্তার দুপাশে হাজার হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে। ঘেরের মৌসুম শেষ হলে কৃষকরা ওই ঘেরের মধ্যে ধান চাষ করেন। কৃষকরা তাদের বছরের খাবার এই ঘের থেকেই সংগ্রহ করে থাকেন।
এ বিষয়ে তালা উপজেলা এলজিইডি কর্মকর্তা রথীন্দ্রনাথ হালদার জানান, যখন নতুন কালভার্টটি নির্মাণ করা হয়, তখন স্থানীয় জনগণকে বলা হয়েছিল আগে পুরাতন কালভার্টটি ভাঙতে হবে। কিন্তু সাধারণ জনগণ সেটি ভাঙতে না দিয়ে নতুন করে কালভার্ট নির্মাণ করতে বলে। এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। দ্রুত পুরাতন কালভার্টটি সংস্কার না করলে এভাবেই দুর্ঘটনা ঘটতে থাকবে। তাই জেলা প্রশাসককের কাছে তদন্তপূর্বক পুরাতন কালভার্টটি সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াত সহজ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জন্মভূমি ডেস্ক January 3, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১
Next Article ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক বিস্ফোরণ, আগুন
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 4 hours ago
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

তালায় অবৈধভাবে বালু উত্তোলন কারীকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?