By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালার সাইকেল মিস্ত্রী শরিফুল মৌলভীবাজার জঙ্গি আস্তানা থেকে স্ত্রী-মেয়েসহ আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালার সাইকেল মিস্ত্রী শরিফুল মৌলভীবাজার জঙ্গি আস্তানা থেকে স্ত্রী-মেয়েসহ আটক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালার সাইকেল মিস্ত্রী শরিফুল মৌলভীবাজার জঙ্গি আস্তানা থেকে স্ত্রী-মেয়েসহ আটক

Last updated: 2023/08/14 at 12:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার গহীন জঙ্গল থেকে জঙ্গি সন্দেহে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসির অভিযানে আটক হয়েছে সাতক্ষীরার তালা উপজেলার একই পরিবারের তিনজন। আটকৃতরা হলো তালার খলিলনগর ইউনয়নের দক্ষিণ নলতা গ্রামের সাইকেল মিস্ত্রী শরিফুল ইসলাম (৪৫), তার স্ত্রী আমেনা বেগম (৩৫) ও কন্যা হাবিবা (১৮)। রাতভর অভিযান শেষে গত শনিবার বেলা সাড়ে ১০টায় তাদের আটক করা হয় এবং শিশুদের হেফাজতে নেওয়া হয়। গত ২৫ জুলাই বাড়ি থেকে এক সঙ্গে বের হন তারা। এরপর থেকে তাদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

রোববার সকালে তালার দক্ষিণ নলতা এলাকায় গিয়ে দেখা যায়, খুলনা-পাইকগাছা সড়কের পাশে ছোট্ট একটি দোকান রয়েছে শরিফুলের। দোকানটিতে সাইকেল মিস্ত্রীর কাজ করতো সে। সেটি এখন তালাবদ্ধ অবস্থায় আছে। বাড়িতে গিয়েও বসতঘরটি তালাবদ্ধ দেখা যায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২৫ জুলাই স্ত্রী আমেনা বেগম ও মেয়ে হাবিবাকে নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় শরিফুল ইসলাম। এরপর থেকেই মোবাইল বন্ধ। যোগাযোগ হয়নি কারো সঙ্গেই।

শরিফুলের বড় ভাই নজরুল মোড়ল জানান, ‘আমরা গরীব মানুষ। শরিফুল সাইকেল মিস্ত্রীর কাজ করে সংসার চালায়। কখনো খারাপ কোনো কাজের সঙ্গে জড়িত হয়েছে এমন কোনো খবর এলাকার মানুষ দিতে পারবে না। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন।’

কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নে নজরুল মোড়ল বলেন, জাকের পার্টি করে শরিফুল। প্রতি বছর ওরশ শরীফেও যায়। মাঝেমধ্যে আমি যাই সেখানে। এটা কোন রাজনৈতিক দল না। জঙ্গি সদস্য হয়েছে এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। শুনে অবাক হচ্ছি। পরিবারের বাকি সদস্যরাও হতভম্ব হয়ে পড়েছেন জঙ্গি সন্দেহে আটকের খবর শুনে। একই কথা বলেন পরিবারটির বাকি সদস্যরাও।

শরিফুলের প্রতিবেশী সাবেক মহিলা ইউপি সদস্য ময়না বিবি বলেন, টিভি খবরের মাধ্যমে তাদের আটকের খবরে শুনে রীতিমত হতবাক হয়েছেন তারা। শরিফুল খুবই শান্ত স্বভাবের ছেলে। রাস্তার পাশে একটি ঝুঁপড়ি ঘর বেঁধে স্ত্রী-সন্তানসহ সেখানেই বসবাস করেন এবং সাইকেল সারাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে। শরিফুলের একমাত্র মেয়ের জামাই আমিনুল ইসলাম শান্ত প্রায় দুই বছর আগে জঙ্গী হিসাবে ধরা পড়লে ঐ পরিবারে মূলত অন্ধকার নেমে আসে। জামাই শান্ত বর্তমানে সিরাজগঞ্জ কারাগারে রয়েছে। তাকে জামিনে মুক্ত করতে ১৫/১৬ দিন আগে একটি গরু বিক্রি ও জমির হারির প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে স্ত্রী-সন্তানসহ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তারা আর বাড়িতে ফেরেনি।

খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, এনিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছি না। তবে আমরা পরিবারটির বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে ট্রাকসহ দুই চোর আটক
Next Article ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 20 minutes ago
বিনোদন

ভাইয়ের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ২ কোটির মানহানি মামলা অভিনেত্রীর

By Nayon Islam 21 minutes ago
জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

By Nayon Islam 24 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 48 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলে সুপেয় পানি পাচ্ছে এক লাখ মানুষ

By Correspondent 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?