By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালার সুড়িখালি বিলে জলাবদ্ধতা, আমন আবাদ অনিশ্চিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালার সুড়িখালি বিলে জলাবদ্ধতা, আমন আবাদ অনিশ্চিত
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালার সুড়িখালি বিলে জলাবদ্ধতা, আমন আবাদ অনিশ্চিত

Last updated: 2023/07/09 at 2:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলার সুড়িখালি বিলের প্রায় ৬শ’ বিঘা জমিতে আমন ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নিজ স্বার্থে বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ রাখায় ওই বিলটি গত প্রায় ১৫দিন জলাবদ্ধতা হয়ে পড়েছে। এতে হুমকির মধ্যে পড়েছে ধানচাষের লক্ষ্যমাত্রা। একইসাথে বিপাকে পড়েছেন দরিদ্র কৃষকসহ জমি মালিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালার খেশরা ইউনিয়নের মুড়াগাছা মৌজার বিশাল এলাকা জুড়ে সুড়িখালি বিল। এ বিলে প্রায় দুইশত কৃষকের ৬শ’ বিঘার মতো কৃষি জমি রয়েছে। বেশিরভাগ জমিতে আমন এবং বোরো চাষ হয়। পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় সামান্য বৃষ্টিতে তলিয়ে ধানের আবাদ নষ্ট হয়ে যায়। বিলটি খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রাম থেকে পশ্চিমে দরমুড়াগাছা পর্যন্ত এবং দক্ষিণে মুড়াগাছা থেকে উত্তরে শালিখা নদী পর্যন্ত বিস্তৃত।

সরেজমিনে দেখা গেছে, সুড়িখালি বিলের সামান্য অংশে মাছের ঘের। বেশিরভাগ জমিতে ধান চাষ করা হয়। সম্প্রতিকালের অতি বৃষ্টিতে বিলটি সম্পূর্ণ ডুবে আছে। এই ঘটনার নেপথ্যে- সরকারি বন্দোবস্ত পাওয়া খাস জমি অবৈধভাবে বিক্রি করার পর প্রভাবশালীরা ওই জমির উপর বাঁধ দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়াকে দায়ী করছে ভুক্তভোগী চাষীরা।

ভুক্তভোগি কৃষক আছাফুর সরদার, সুমন সরদার, শহিদুল ইসলাম, বিশ্বজিৎ সেন, মতিয়ার সরদার, পলাশ সরদার, জহুরুল শেখসহ কয়েকজন জানান, বিলের ৩০৫১ দাগের ৬৬ শতক জমি বিগত ১৯৮৮-৮৯ সনে সরকার মুড়াগাছা গ্রামের ভুমিহীন গোসাই অধিকারীকে বন্দোবস্ত দেয়। উক্ত গোসাই অধিকারীর পুত্র কার্তিক অধিকারী বিগত ১০বছর পূর্বে মুড়াগাছা গ্রামের মৃত সৈয়দ নুরুল ইসলামের পুত্র সৈয়দ সেকেন্দারের কাছে সরকারি বন্দোবস্তের নিয়ম লংঘন করে বিক্রি করে। পরে সৈয়দ সেকান্দার ওই ক্রয়কৃত জমিতে বাঁধ তৈরি করে বিলের পানি অপসারণে বাধা সৃষ্টি করেছে। এ বিষয়ে উক্ত বিলের জমি-জোতদারগণ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করলে তিনি সংশ্লিষ্ট খেশরা ইউপি চেয়ারম্যানকে পানি অপসারণের জন্য পাইপ স্থাপনের নির্দেশ প্রদান করেন। জমি-জোতদারগণ পাইপ স্থাপন করতে গেলে সৈয়দ সেকান্দার গং সেই পাইপগুলো স্থাপনে বাধা প্রদান করে। পরে স্থানীয় চেয়ারম্যান উক্ত স্থানে উপস্থিত হয়ে ২/১ দিনের মধ্যে পাইপ স্থাপনের জন্য সময় চেয়ে নেন। এ নিয়ে স্থানীয় কতিপয় প্রভাবশালী ঘের ব্যবসায়ীদের সহযোগিতায় সৈয়দ সেকেন্দার বেপরোয়া হয়ে উঠেছে। যে কারণে বিলের ওই অংশ দিয়ে শালিখা নদীতে পানি নিষ্কাশন বন্ধ থাকায় সুড়িখালি বিল জলাবদ্ধ হচ্ছে এবং ইতিমধ্যে বিল সংলগ্ন দক্ষিণ প্রান্তের অন্তত ১শ’ কাঁচাবাড়ি ধ্বসে পড়েছে।

খেশরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ জানান, সুড়িখালি বিলের পানি নিষ্কাশনের জন্য প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের পুরাতন খালটি পুনঃখনন করা প্রয়োজন, যেটা শালিখা নদীতে গিয়ে পড়বে। তবেই বিলসহ পুরো এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।’

খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় যুগ যুগ ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি থেকে যাচ্ছে বিলের জমি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আগামী মঙ্গলবার তার অফিসে বসে বিষয়টি সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এদিকে কৃষকদের দাবির সাথে একমত পোষণ করে তালা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ বলেন, বিলটি দুই ফসলি। এটি জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়। বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা করতে পারলে বোরো ও আমন দুই মৌসুমেই যথাযথ আবাদ করা সম্ভব বলে মনে করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছা লস্কর ইউনিয়নে ইসলামী আন্দোলনের কমিটি গঠন
Next Article ভিক্ষুকমুক্ত খুলনায় উপচে পড়ছে ভিক্ষুক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
খুলনা

দাকোপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
নড়াইল

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় ছোটভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

By Correspondent 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?