
তালা প্রতিনিধি : তালা উপজেলার জালালপুর ইউনিয়নের রথখোলা হাই স্কুলে শুক্রবার (৩০ জুন) সকালে বীর মুক্তিযোদ্ধা, গুণীজন সংবর্ধণা এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এদিনে নবীন আর প্রবীণের সেতুবন্ধনে কানাইদিয়া গ্রামে সারাদিন এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নচারী-কানাইদিয়ার সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. অশোক কুমার পাল। শেখ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শেখ আকরাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নাজমুল হক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশীদ ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নচারী-কানাইদিয়ার সাধারণ সম্পাদক শেখ খসরুজ্জামান তুহিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ আব্দুর রশীদ, মীর মহসীন হোসেন, প্রসেনজিৎ পাল, উদয় মণ্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, মোঃ আব্দুর রশীদ, শক্তি সাধন দত্ত, রবিউল ইসলাম, আনন্দ পাল, শেখ মাঈনউদ্দিন, মোফাররা মুন্নীসহ গ্রামের গুণীজন। অনুষ্ঠানে বক্তারা স্বপ্নচারী কানাইদিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।