By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি

Last updated: 2024/11/22 at 8:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছেন দলটির শীর্ষ নেতারা। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

এই পরিস্থিতিতে তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি।

এক. আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সরকারকে চাপে রাখা, দুই. দল পুনর্গঠন, তিন. নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের জেলায় জেলায় সফর শীর্ষ নেতাদের জনসংযোগ।

বিএনপি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোনো রোডম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা। সেখানেই নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির কথা বলা হয়। তারা ডিসেম্বরের মধ্যেই রোডম্যাপ চায়। তা না হলে তারা সরকারের ওপর চাপ আরো বাড়িয়ে দেওয়ার কথা বলেন।

প্রতিটি নির্বাচনি এলাকায় সক্রিয় হয়ে উঠেছে আগামী সংসদ নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নিচ্ছেন নির্বাচনি প্রস্তুতি। প্রতিটি এলাকায় গড়ে তিন থেকে চারজন করে মনোনয়নপ্রত্যাশী নেতা চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকায়। বিভিন্ন কৌশলে ও নানা রকমের জনসম্পৃক্ত কর্মসূচি পালনের মাধ্যমে তারা মূলত নির্বাচনি প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতোমধ্যে জনসংযোগ, জনস্বার্থে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নেতা-কর্মীদের উদ্দেশে তার স্পষ্ট নির্দেশনা, যে করেই হোক এলাকার জনগণের ভালোবাসা ও মন জয় করতে হবে।

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যেই জনগণের ভোটে নির্বাচিত সরকার চান দলের নীতিনির্ধারকরা। তাদের মতে, দেশের জনগণের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। আর মানুষকে সেবা প্রদানের দায়িত্ব হলো নির্বাচিত সরকারের। নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যে-ই সরকার গঠন করুক না কেন মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাটাই বিএনপির টার্গেট। এ লক্ষ্যে সারা দেশে জনস্বার্থ সংশ্লিষ্ট নানা রকমের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। দলীয় নেতা-কর্মীদের যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকেই দেশজুড়ে দল গঠনের কাজ শুরু করেছে দলটি। এরই মধ্যে অনেক জেলা ও মহানগরীর কমিটি বাতিল ও পুনর্গঠনও করা হচ্ছে। দল ও অঙ্গসংগঠনের প্রায় প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমেই নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলানিউজকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে নির্বাচনের জন্য আন্দোলনে নামতে পারি। আমরা চাই একটি অবাধ-সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। আর এ লক্ষ্যে ইতোমধ্যে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বাংলানিউজকে বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সর্বপ্রথম দাবি তোলে বিএনপি। বিএনপি মনে করে যতদ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত অন্তর্বর্তী সরকারের। এ জন্য বিএনপির পক্ষ থেকে কয়েক ধরনের কাজ করা হচ্ছে। প্রয়োজন হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তেরখাদায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
Next Article প্রতিহিংসার আগুনে পুড়েও রাজনীতির সিংহাসনে খালেদা জিয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 8 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 21 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 day ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?