By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তীব্র যানজটে নাকাল সাতক্ষীরা শহরবাসী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তীব্র যানজটে নাকাল সাতক্ষীরা শহরবাসী
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তীব্র যানজটে নাকাল সাতক্ষীরা শহরবাসী

Last updated: 2025/05/20 at 8:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে দেশের সর্ব দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাতক্ষীরা জেলা শহরে। শহরজুড়ে তীব্র যানজটে নাকাল শহরবাসি। সোমবার শহরের সুলতানপুর বড় বাজার সড়ক, নিউমার্কেট এলাকা, শহীদ কাজল স্বরণী, পাকাপুলের মোড়, পাওয়ার হাউস ও সদর হাসপাতাল মোড়ে তীব্র যানজট দেখা যায়। প্রথম রমজানে এমন যানজটে মানুষজন চরম দুর্ভোগে পড়েন। সংশ্লিষ্টরা বলছেন শহরে ইজিবাইক, মোটরভ্যান, নছিমন, করিমনের পাশাপাশি হাজার হাজার মোটরসাইকেল চলাচল করে। এছাড়া রয়েছে যাত্রীবাহী, ট্রাক, পরিবহন ও অফিসিয়াল অন্যান্য যানবাহন। ফলে ছোট শহরে এত বেশি সংখ্যক যান চলাচলের কারণে সেটা নিয়ন্ত্রণ করাও মুশকিল হয়ে পড়ছে দায়িতরত্ব ট্রাফিক পুলিশের। তবে ভুক্তভোগিরা জানান, শহরে বাড়ছে অবৈধ সব যান চলাচল। এতে করে সাধারণ মানুষ শহরে চলাচল করতে নাজেহাল হচ্ছে। কথা হয় শহরের কামালনগর এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের সাথে। তিনি জানান, সুলতানপুর বড় বাজারের প্রবেশ মুখ কেষ্ট ময়রার মোড়ে যানজটে অন্তত আধাঘন্টা দাঁড়িয়ে থাকার পর স্বাভাবিক হয়। তিনি বলেন, এক সাথে ইজিবাইক, মোটরসাইকেল ও মোটরভ্যান ওই সড়কে আটকে যাওয়ায় এমন যানজটের সৃষ্টি হয়। তিনি বলেন, এমন অবস্থা সাতক্ষীরা শহরে নিত্যদিনের। বিশেষ করে অফিস টাইমে শহরের সমস্ত সড়কে তীব্র যানজট হয়। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ বলেন, ছোট্ট একটি শহরে কয়েক হাজার ইজিবাইক, মোটরভ্যান, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল করে। যানজট নিরসন করতে হলে ইজিবাইক ও মোটরভ্যান শহরে চলাচলে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, কিছু কিছু সময় দেখা যায় যানজট এমনভাবে হয় ওই সময় কোনো জরুরী সেবা পরিবহন যাতয়াতের সুযোগ থাকেনা। শররের সড়ক প্রশস্ত করতে হবে। যা বিপজ্জনক অবস্থা আমাদের জন্য। এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, শহরের অবৈধ যানচলাচল বন্ধে পুলিশের পাশাপাশি পৌর কর্তৃপক্ষকেও এগিয়ে আসতে হবে। তা না হলে এ যানজট কখনো নিরসন করা সম্ভব না। তিনি বলেন, কয়েক হাজার ইজিবাইক, মোটরভ্যান ও অন্যান্য যান চলাচল করছে শহরে। এসব যানচলাচলে বৈধ কাগজপত্র দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। ফলে পুলিশ চাইলেও তা আটকাতে পারেনা। শহরের যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষের ভূমিকাও কম নয়। তাছাড়া অন্যান্য অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পুলিশের মোবাইল কোর্টের জন্য অপেক্ষা করতে হয়। সচেতন মহল শহরের চিরচেনা যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গোপসাগরে ধেয়ে আসছে দুটি ‌ঘূর্ণিঝড় ‘শক্তি’ও মন্তা
Next Article তালায় আরএমটিপির প্রকল্পের মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

বাড়তে পারে ঈদের ছুটি, প্রস্তাব মন্ত্রিপরিষদে

By Nayon Islam 18 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 24 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 31 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 24 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 31 minutes ago
সাতক্ষীরা

তালায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?