By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তুরিন আফরোজ চার দিনের রিমান্ডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > তুরিন আফরোজ চার দিনের রিমান্ডে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তুরিন আফরোজ চার দিনের রিমান্ডে

Last updated: 2025/04/08 at 3:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন বেলা ১ টার তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. সুমন মিয়া তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
এসময় আসামিপক্ষে তার মনোনীত কোন আইনজীবী ছিলেন না। তবে শুনানিতে তিনি বলেন, আমি গত চার বছর কোনো মিডিয়ায় কথা বলেনি বা কিছু লিখিনি। এ মামলায় ১০ দিনের রিমান্ড চেয়েছে। আপনি (বিচারক) পারলে ২০ দিনের রিমান্ড দেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টার ঘটনায় তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর প্রেক্ষিতে সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে আ. জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় ৩০ নং আসামি তুরিন আফরোজ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছিলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ এতদিন আত্মগোপনে ছিলেন। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে নিহত বেড়ে ৭
Next Article শরণখোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 42 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 44 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?