By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফএম অহিদুজ্জামান বহিস্কার : সংসদ সদস্য’র বিরুদ্ধে কেন্দ্রে সুপারিশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফএম অহিদুজ্জামান বহিস্কার : সংসদ সদস্য’র বিরুদ্ধে কেন্দ্রে সুপারিশ
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফএম অহিদুজ্জামান বহিস্কার : সংসদ সদস্য’র বিরুদ্ধে কেন্দ্রে সুপারিশ

Last updated: 2021/07/26 at 11:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE



জন্মভূমি রিপোর্ট
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করে বক্তব্য প্রদান করায় তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এফএম অহিদুজ্জামান অহিদকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তার বক্তব্য নিয়ে খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী নিরব থাকায় তার বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
সোমবার দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ।
পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এ্যাড: সুজিত অধিকারী।
সভাপতি স্বাগত বক্তব্য দিয়ে জরুরী প্রয়োজনে সভাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে ০১ নং সহ সভাপতি এ্যাড: সোহরাব আলী সানা সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতিবৃন্দ যথাক্রমে এ্যাড: এমএম মুজিবর রহমান, এ্যাড: রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ ছালাম, মোস্তফা কামাল পাশা খোকন, এ্যাড: নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, আক্তারুজ্জামান বাবু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ যথাক্রমে সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড: ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, প্রচার ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড: মোস্তাফিজুর রহমান কালু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: মো: শেখ শহীদ উল্লাহ্, নির্বাহী কমিটর সদস্যবৃন্দ শেখ শহিদুল ইসলাম, অসিত বরণ বিশ্বাস, ফারহানা হালিম।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতিবৃন্দ যথাক্রমে কাজী বাদশা মিয়া, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদকবৃন্দ এস এম খালেদীন রশিদী সুকর্ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড: শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো: রকিকুল ইসলাম লাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, নির্বাহী কমিটর সদস্যবৃন্দ ননী গোপাল মন্ডল, শেখ আকরাম হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ ফ ম ছালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মো: আজগর বিশ্বাস তারা, মো: জামিল খান প্রমুখ।
প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিতর্কিত বক্তৃতা দেওয়ায় তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম ওহিদুজ্জামানকে সভায় সর্বসম্মতিক্রমে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে কেন তাঁকে স্থায়ী বহিষ্কার করা হবে না, ১০ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে নোটিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের ১ নং সহ সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জামান। দলের নেতাকর্মীরা চাল বিতরণ অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তা ভাইরাল হয়। এ নিয়ে দলের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জামান বলছেন, সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী শুধু রূপসা-তেরখাদা-দিঘলিয়া নয়, তিনি বাংলাদেশের সম্পদ। তিনি বাংলাদেশ নিয়ে কাজ করেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বহির্বিশ্বে যান তখন কিন্তু সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী ডোনেশন করেন, টাকা দেন। খুলনা জেলায় অনেক সংসদ সদস্য আমাদের আবদুস সালাম মুর্শেদীর টাকায় হইছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি জানান, সোমবারের সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার পর আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জামানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি এফএফ নওয়াব আলী টিপুকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
তিনি আরও জানান, সেদিন আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জামানের বক্তব্যের পর সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী মোবাইল ফোনে বক্তৃতা করেন। তিনি ওহিদুজ্জমানের কথার কোনো সংশোধনী দেননি। সে কারণে তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসামি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বর্ধিত সভা ও কার্যনির্বহী কমিটির সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিৎ কুমার অধিকারী বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে হেয় করে বক্তব্য প্রদান করার অভিযোগে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম ওহিদুজ্জামান অহিদকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য সালাম মূর্শেদী কোনো প্রতিবাদ না করায় তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীসহ দলের ঊর্দ্বতন নেতৃবৃন্দের নিকট জানানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article করোনামুক্ত হলেও নানা জটিলতায় ভুগছেন আক্রান্তরা
Next Article ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?