
তেরখাদা প্রতিনিধিঃ গলায় রশি লাগিয়ে বিপুল বাওয়ালী(৩৯) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। সোমবার ভোর ৫টার দিকে তেরখাদার কাগদি গ্রামে চিড়ি ঘেরের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিপুল বাওয়ালীর পিতার নাম জগদীশ বাওয়ালী। তার বাড়ি কাগদী গ্রামে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।