By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ত্রিপুরাসহ ভারতের কয়েকটি রাজ্যে ‘রেড অ্যালার্ট’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ত্রিপুরাসহ ভারতের কয়েকটি রাজ্যে ‘রেড অ্যালার্ট’
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ত্রিপুরাসহ ভারতের কয়েকটি রাজ্যে ‘রেড অ্যালার্ট’

Last updated: 2024/08/26 at 8:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়ার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরাও রয়েছে। এই রাজ্যে সাম্প্রতিক রেকর্ড বর্ষণের কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়। যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দেখা দিলে তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থানের চিতোরগড় থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। ২৯ আগস্টের মধ্যে এই গভীর নিম্নচাপ পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে দক্ষিণ রাজস্থান ও গুজরাটে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরে গভীর নিম্নচাপটি সৌরাষ্ট্র, কচ্ছ হয়ে পাকিস্তানের কিছু অংশে পৌঁছাতে পারে।

ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে; যা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মতো অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে পারে। এ সময় তীব্র বাতাসের পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। যে কারণে সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্ক করে দিয়ে আইএমডি মৎস্যজীবী, কৃষক এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

সোমবার আইএমডির জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়ায় আগামী ২ থেকে ৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকায় রেড অ্যালার্ট জারি করে সতর্কতামূলক পদক্ষেপ নিতে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

আইএমডি বলেছে, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। দেশটির এই আবহাওয়া বিভাগ লোকজনকে শক্তিশালী বাতাসের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আইএমডি বলেছে, সোমবার মধ্যপ্রদেশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার এবং সোম ও মঙ্গলবার দক্ষিণ রাজস্থানে ৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে।

এছাড়া গুজরাট ও সীমান্ত লাগোয়া পাকিস্তানের কিছু অঞ্চলের পাশাপাশি উত্তর মহারাষ্ট্র এবং উত্তর-পূর্ব আরব সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বৈরী এই পরিস্থিতিতে বন্যা, রাস্তায় যান চলাচল বন্ধ ও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আইএমডি। দেশটির এই সংস্থা বলেছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলে বন্যার কারণে ভূমিধস ও ফসলের ক্ষয়ক্ষতির ঝুঁকিও রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেবহাটার ইছামতি নদীর বেড়িবাঁধ রক্ষার কাজ শুরু
Next Article ঢাবির নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 3 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিক

বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

By Staff Reporter 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?