By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘরের নতুন ভবন উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘরের নতুন ভবন উদ্বোধন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘরের নতুন ভবন উদ্বোধন

Last updated: 2023/11/14 at 11:48 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনায় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ এর নতুন ভবন উদ্বোধন করেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণ করে ২০১৪ সালের ১৭ মে দক্ষিণের শহর খুলনাতে বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসীর মামুনের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয় গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’। অধ্যাপক মুনতাসীর মামুন, সাংবাদিক শাহরিয়ার কবির, চিত্রশিল্পী হাশেম খান সহ বাংলাদেশের সিভিল সমাজের দীর্ঘ আন্দোলনের ফসল হচ্ছে গণহত্যা জাদুঘর।

নগরীর ময়লাপোতো মোড় এলাকার ৩৩৪ শের-এ-বাংলা রোডস্থ ভবনে যাত্রা শুরু করে গণহত্যা জাদুঘর। ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর সাউথ সেন্ট্রাল রোডে বাড়িসহ একটি স্থায়ী জমি বরাদ্দ করেন। এই জায়গাতেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে বর্তমানের ৬তলা বিশিষ্ট আধুনিক ভবন।

প্রতিষ্ঠার পর থেকে গণহত্যা জাদুঘর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে কাজ করে যাচ্ছে। গণহত্যা জাদুঘরে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গণহত্যার বিভিন্ন স্মৃতিবিজড়িত নিদর্শন প্রদর্শিত হচ্ছে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে মাইক [বুলেট] ব্যবহার করেছিলেন সেটাও গণহত্যা জাদুঘরে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ পচিশ মার্চ রাতে দেশ ছাড়ার পূর্বে স্ত্রীর কাছে লিখিত ঐতিহাসিক চিরকুটটিও প্রদর্শিত হচ্ছে। শহিদ বুদ্ধিজীবীদের নিদর্শন নিয়ে গড়ে তোলা হয়েছে শহিদ বুদ্ধিজীবী গ্যালারি। একাত্তরের ঘাতক ও পাকিস্তানি দোসরদের নানা দলিলাদিও প্রদর্শিত হচ্ছে জাদুঘরে যেন এই প্রজন্ম জানতে পারে পাকিস্তানি সেনাবাহিনীর দোসররা কী করেছে এই অঞ্চলের জনগোষ্ঠীর সাথে। জাদুঘরের নতুন ভবনের তিন তলা প্রদর্শনী গ্যালারি। পাশাপাশি একটি অত্যাধুনিক অডিটোরিয়াম রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ
Next Article আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী শামসুলের সাজা কমে ১০ বছর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 minutes ago
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 minutes ago
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?