By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দক্ষিণের সঙ্গে সামরিক চুক্তি স্থগিত করল উ. কোরিয়া, সীমান্তে সেনা মোতায়েন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দক্ষিণের সঙ্গে সামরিক চুক্তি স্থগিত করল উ. কোরিয়া, সীমান্তে সেনা মোতায়েন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

দক্ষিণের সঙ্গে সামরিক চুক্তি স্থগিত করল উ. কোরিয়া, সীমান্তে সেনা মোতায়েন

Last updated: 2023/11/23 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করেছে প্রতিবেশী উত্তর কোরিয়া। কক্ষপথে নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের মাত্র এক দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো উত্তর কোরিয়ার পক্ষ থেকে। সামরিক চুক্তি বাতিলের পাশাপাশি দুই দেশের সীমান্তে আরও বেশি সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার পিয়ংইয়ং জানায়, তারা সফলভাবে একটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। উত্তর কোরিয়ার এই উদ্যোগের জেরে ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত সিউল সামরিক চুক্তির অংশবিশেষ স্থগিত করে দক্ষিণ কোরিয়া। সিউলের এমন উদ্যোগের প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং জানায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তির শর্ত মানতে উত্তর কোরিয়া আর বাধ্য থাকবে না।

এর আগে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ঐতিহাসিক বৈঠকে বসেন। এ সময় তাঁরা কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমিয়ে আনতে এবং দুই দেশের মধ্যে আস্থা ফেরাতে একমত হন। স্বাক্ষর করেন ‘কম্প্রিহেনসিভ মিলিটারি অ্যাগ্রিমেন্ট’ নামে একটি সামরিক চুক্তিতে।

মালিগ্যিয়ুং-১ নামে ওই নজরদারি স্যাটেলাইট গতকাল মঙ্গলবার উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ছোমিলা-১’ নামে একটি রকেটের সাহায্যে কক্ষপথে পাঠানো হয়। উত্তর কোরিয়র রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার আত্মরক্ষার অধিকারের আলোকে এ ধরনের নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করা সঠিক।’ এর পরই পাল্টা পদক্ষেপ নেয় পিয়ংইয়ং।

সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ কোরিয়াকে অবশ্যই তাদের দায়িত্বজ্ঞানহীন এবং গুরুতর রাজনৈতিক ও সামরিক উসকানির মূল্য দিতে হবে। এসব উসকানি বর্তমান পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রিত পর্যায়ে ঠেলে দিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে মাদক উদ্ধার : ৫ কারবারি গ্রেফতার
Next Article বিএনপির জোট থেকে এখন সবাই পালিয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?