By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় অর্ধ শতাধিক খাল অস্তিত্ব সংকটে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় অর্ধ শতাধিক খাল অস্তিত্ব সংকটে
বরিশাল

দশমিনায় অর্ধ শতাধিক খাল অস্তিত্ব সংকটে

Last updated: 2026/01/06 at 1:28 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় খরস্রোতা প্রায় অর্ধ শতাধিক খালে পানি প্রবাহ কমে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার কারনে পরিবেশের ভারসাম্য রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়েছে। এক সময়ের খরস্রোতা খাল থাকলেও এখন সেই স্থানে চাষাবাদযোগ্য জমিতে পরিনত হয়ে গেছে। উপজেলায় বর্ষা হলে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানি শুন্যতা দেখা দেয়। প্রতিকুলতার মধ্যেই উপজেলার কৃষকরা ফসলি জমি চাষাবাদ এবং ফসল উৎপাদন করছে। সিএস ম্যাপে উপজেলায় দেড় শতাধিক খরস্রোতা খাল থাকলেও পর্চা ম্যাপে খালগুলো কৃষি খাসজমি দেখিে একশ্রেনীর অসাধু ভূমি খাদকরা বন্দোবস্ত নিয়েছে। ফলে পানি নিস্কাশনের মাধ্যম খালগুলো দিয়ে নদী কিংবা সাগরে থেকে পলিমাটি আসতে না পারায় ফসলি জমির উর্বরা শক্তি হারিয়েছে। এছাড়া ফসলি জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা ছাড়া ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না।
উপজেলার বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদী থেকে প্রাকৃতিকভাবে উৎপত্তি হওয়া প্রায় দেড় শতাধিক খাল দিয়ে ফসলি জমিতে পলিমাটি এসে ফসলি জমিতে পড়তো। খালগুলো মানচিত্রে থাকলেও বাস্তবে এর চিহ্ন নেই। চলে না নৌকা, পড়ে না ফসলি জমিতে পলিমাটি। ফলে হাজার হাজার হেক্টর ফসলি জমি উর্বরা শক্তি হারিয়ে ফেলেছে। ফসল উৎপাদন করতে প্রয়োগ করতে হয় রাসায়নিক সার ও কীটনাশক। স্থানীয় কৃষকরা জানান, ভূমি খাদকরা নামে বেনামে খালগুলো বন্দোবস্ত নিয়েছে। কেউ ভরাট করেছে কিংবা বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এছাড়া অপরিকল্পিত বাঁধ ও কালভার্ট নির্মাণ করায় খালগুলো ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে দেখা দেয় তীব্র পানি সংকট। জলাবদ্ধতা ও পানি সংকটে ফসল উৎপাদন করা কৃষকদের জন্য কঠিন হয়ে পড়ে।
উপজেলা সদরের লক্ষীপুর গ্রামের নিবারন কবিরাজের নামের বিশাল খালটি ১০-১৫ হাত পানি থাকা অবস্থায় বন্দোবস্ত দেয়ায় খালটি ভরাট করে চাষাবাদ করা হচ্ছে। এই খাল দিয়ে প্রায় ৩ হাজার একর জমির পানি উঠানামা করতো। উপজেলা সদরের দক্ষিন আরজবেগী আজগুরিয়া খালটিও বন্দোবস্ত দেয়া হয়। খালটিতে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরি করেছে। ফলে পানি উঠানামা করতে পারে না। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর খাল, আবুতারা খাল, গাজীপুরা খাল, গয়নাঘাট খাল, পূর্ব লক্ষীপুর বাবুর খাল, আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের কেয়ার খাল, ইঞ্জি নারায়ন খাল, শিংবাড়িয়া খাল,গুলবুনিয়ার খাল,রণগোপালদী ইউনিয়নের কাটাখাল, আউলিয়াপুর গ্রামের নাপ্তার খাল, তালতলার হোতা খাল প্রভাবশালীরা দখল করে মাটি ভরাট ও বাঁধ দিয়েছে। ফলে প্রতি বছর জলাবদ্ধতা ও পানি শূণ্যতায় নষ্ট হচ্ছে হাজার হাজার একর ফসলি জমির ফসল। খালে যত্রতত্র বাঁধ ও অপরিকল্পিত কালভার্ট নির্মাণের ফলে বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদী থেকে পলি মাটি আসতে পারছে না। ফলে ফসলি জমির উর্বর শক্তি হ্রাস পাচ্ছে। উপজেলার খালগুলো উদ্ধার ও খনন করা হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে।

জন্মভূমি ডেস্ক January 6, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা-৩ নির্বাচনে বড় ধাক্কা, তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
Next Article নতুন বছর, নতুন সরকারের কাছে প্রত্যাশা
আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?