By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকরা খুশি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকরা খুশি
বরিশাল

দশমিনায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকরা খুশি

Last updated: 2026/01/11 at 1:32 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নসহ বিভিন্ন চরাঞ্চলে চলতি আমন মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা দারুন খুশি হয়েছে। বিস্তীর্ন ফসলের মাঠে আমন ধানের ফলন দেখে কৃষকের মুখে সোনালী হাসির ঝিলিক দেখা দিয়ে ছিল। ইতিমধ্যে উপজেলার কৃষকরা আমন ধান কাঁটা ও মাড়াই শেষ করেছে। উপজেলার কৃষকরা ধানের বাম্পার ফলন পেয়ে খুশি হয়েছে। কৃষকরা জানায়, চলতি বছর দক্ষিনাঞ্চলের আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ফলন ভাল হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জানা যায়, চলতি বছরে প্রায় ২১ হাজার ১শত হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির আমন ধানের চাষ করা হয়। ধানের ফলন বৃদ্ধির জন্য ফসলি জমিতে প্রয়োজনীয় জৈব সার ও কীটনাশক প্রয়োগ করায় এই বছর ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকা এবং পোকার আক্রমন না হওয়ায় চলতি মৌসুমে ধানের ফলন ভাল হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী ফসলি জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করার কারনে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দেয়।
উপজেলার ৭টি ইউনিয়নসহ চরাঞ্চলে ধান কাটার ধুম পড়ে ছিল। হালকা শীতের আমেজে সকাল থেকে শুরু করে সুর্যাস্ত পর্যন্ত কৃষকদের ধান কাটার দৃশ্য চোখে পড়ার মতো ছিল। উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া শীতের মৃদু বাতাস মাঠের সোনালী আমন ধানের গোছা দোলা দিয়ে ছিল। ধানের ন্যায্য মূল্য পেলেই কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা করছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের চাষ হয়। উপজেলার কৃষকরা ক্ষেতে পাঁকা ধান দেখে বাম্পার ফলন আশা করেছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া, দক্ষিন দাসপাড়া, গছানী ও বহরমপুর ইউনিয়ানের বগুড়া গ্রামে ঘুরে দেখা গেছে মাঠ ভরা পাকা আমন ধান। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আশা করছেন আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় শতভাগ আমন ধান কর্তন করা হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৭টি ইউনিয়নে ২১ হাজার ১শ” হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়। মাঠ ঘুরেও এমন চিত্রই পাওয়া গেছে। তবে অসময়ের বন্যায় বেশ কিছু জমির ফসল ডুবে গেলেও সেগুলো নিয়ে কৃষি বিভাগ চিন্তিত ছিল না। নিচু জমির ধান ডুবে গেলেও বন্যার স্থায়িত্ব কম থাকায় আমন ধানের তেমন একটা ক্ষতি হয়নি। বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের কৃষক মো.আলতাফ হোসেন (৫৮) জানান, তারা সবাই বর্গা চাষি। প্রতি বছর তারা ৪-৫ একর জমি চাষ করছেন। ফসলি জমিতে কীটনাশক, সার, সেচের পানি, শ্রমিকের মজুরি, মজুদ, সংরক্ষণ ও বাজারজাতের ক্রমবর্ধমান খরচের পর ধানের ন্যায্যমূল্য পেলে কৃষকরা লাভবান হবে। গত মাসের শেষ থেকে শুরু হয়েছে ধান কাঁটা। বর্তমানে কৃষকরা জমি থেকে ধান বাড়িতে নিয়ে মাড়াইয়ের কাজ করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ বলেন, চলতি বছর আমন ধানের লক্ষ্যমাত্রা যা ছিল তা ছাড়িয়ে গেছে। ধানের উৎপাদন প্রতি বছর এভাবেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এই বছর কোন রোগবালাই দেখা দেয়নি। আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ফলন ভাল হয়েছে।

জন্মভূমি ডেস্ক January 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১
Next Article বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত মাদারীপুরের কৃষকেরা
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 28 seconds ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 2 minutes ago
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

By Tanvir 4 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?