By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় কম্বাইন্ড হারভেষ্টর ব্যবহারে কৃষকদের জীবনে এসেছে পরিবর্তন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় কম্বাইন্ড হারভেষ্টর ব্যবহারে কৃষকদের জীবনে এসেছে পরিবর্তন
বরিশাল

দশমিনায় কম্বাইন্ড হারভেষ্টর ব্যবহারে কৃষকদের জীবনে এসেছে পরিবর্তন

Last updated: 2025/11/24 at 1:36 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়ে গেছে। কম্বাইন্ড হারভেষ্টর মেশিন ব্যবহার করে কৃষকরা ধান কাটা শেষ করেছে। শুধু ধান কাঁটা নয়,শ্রমিক ছাড়াই অল্প সময়ের মধ্যে ধান মাড়াই করে দিচ্ছে কম্বাউন্ড হারভেষ্টর নামের আধুনিক মেশিন। একসঙ্গে ধান ঝেড়ে পরিস্কার করে ক্ষেত থেকেই কৃষকের বাড়ি পৌছে দিচ্ছে। অত্র উপজেলায় এই মেশিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকের উৎপাদন খরচ এবং সময় বাঁচাতে সক্ষম আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষিতে বিপ্লব ঘটতে পারে। বিগত ৪ বছরে এই উপজেলায় ৩৪টি কম্বাইন্ড হারভেষ্টর মেশিন কৃষকদেরকে দেয়া হয়। এই মেশিন দিয়ে দেড় একর জমির ধান কাঁটা ও একই সঙ্গে মাড়াই কাজ সম্পন্ন করা যায়।
উপজেলায় কয়েক বছর আগেও দেখা মিলতো গ্রামগঞ্জের কৃষকরা খুব ভোরে কাঁধে লাঙ্গল-জোয়াল আর হাল চাষের গরু নিয়ে জমি চাষ করার জন্য মাঠে বেড়িয়ে যেত। কিন্তু আধুনিক যুগে বিজ্ঞানের নতুন আবিষ্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে কৃষিতে। তাই কৃষিতে দেখা মিলছে বেশ পরিবর্তনের।
উপজেলার গ্রামগঞ্জে কৃষকদেরকে প্রতিদিন সকালে কাঁধে লাঙ্গল-জোয়াল আর গরুর দড়ি হাতে নিয়ে মাঠে যেতে আর দেখা যায় না। দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য লাঙ্গল দিয়ে হাল চাষ করা। কৃষিপ্রধান দেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে লাঙ্গল, জোয়াল। আধুনিকতার সঙ্গে সঙ্গে হাল চাষের পরিবর্তনে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। এক সময় এ উপজেলায় বাণিজ্যিকভাবে কৃষক গরু পালন করত হাল চাষ করার জন্য। আবার কিছু মানুষ গবাদিপশু দিয়ে হাল চাষকে পেশা হিসেবে বেছে নিয়ে ছিলেন। আবার অনেকে তিল, সরিষা ও আলু চাষের জন্য ব্যবহার করতেন । নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হাল চাষ করে তাদের সংসারের ব্যয় বহন করত। হালের গরু দিয়ে দরিদ্র মানুষ জমি চাষ করে ফিরে পেত তাদের পরিবারের সচ্ছলতা। আগে দেখা যেত আতি ভোরে কৃষক গরু, লাঙ্গল, জোয়াল নিয়ে মাঠে বেরিয়ে যেত। এখন সেই দৃশ্য আর চোখে পড়ে না গরুর লাঙ্গল দিয়ে চাষাবাদ। জমি চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যেই পাওয়ার টিলারসহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চালাচ্ছে জমি চাষাবাদ। তাই কৃষকরা এখন পেশা বদলি করে অন্য পেশায় ঝুঁকছেন। ফলে দিন দিন কমে যাচ্ছে গরু, লাঙ্গল, জোয়াল দিয়ে জমিতে হাল চাষ।
উপজেলার বহরমপুর গ্রামের কৃষক মোঃ ইউনুছ তালুকদার, মোঃ নশা মিয়া বলেন, কয়েক বছর পূর্বেও আমরা গরু দিয়াই হাল চইতাম ওই সমায় জমিতে ধান ও বেশি ওইতে। আর এখন যুগের পরিবর্তনের লগে লগে কতকিছুই পরিবর্তন ওইছে হালচইতে এহোন আর গরু লাগেনা। সময় বাচাইতে সবাই ট্রাক্টর দিয়া হালচাষ করি। আগিলা কালের কিছুইতো এখোন আর নাই। একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক হারুন মৃধা ও শংকর চন্দ্র জানান, গরুর হাল দিয়ে জমি চাষ ভালো হতো। জমির উবর্রতা শক্তি বৃদ্ধি ও ফসলের চাষাবাদ করতে সার, কীটনাশক সাশ্রয় পেতো। কৃষি জমি চাষাবাদে কষ্ট হলেও গরু দিয়ে হাল চাষ করতে খুব ভালো লাগত। এখন ওই কথা মনে হলেই কষ্ট হয়। ফিরে পাব না আর সেই পুরনো দিনগুলো। এভাবেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ।
দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ বলেন, বিজ্ঞানের নতুন আবিষ্কারের ফলে কৃষকদের জীবনে নানা পরিবর্তন এসেছে। এরই ধারাবহিকতায় এই উপজেলার কৃষকরা কম্বাইন্ড হারভেষ্টর মেশিন দিয়ে ধান কাঁটা ও মাড়াই করছে।

জন্মভূমি ডেস্ক November 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সর্বক্ষেত্রে ‌ন্যায্য মজুরি পান না উপকূলের নারী শ্রমিকরা
Next Article দশমিনায় চমক দেখাবে আমন ক্ষেতে রিলে পদ্ধতিতে সরিষার চাষ
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?