By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় কৃষি উদ্যোক্তা কাজী আনিছ’র কমলা চাষে বাজিমাত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় কৃষি উদ্যোক্তা কাজী আনিছ’র কমলা চাষে বাজিমাত
বরিশাল

দশমিনায় কৃষি উদ্যোক্তা কাজী আনিছ’র কমলা চাষে বাজিমাত

Last updated: 2025/09/26 at 3:24 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে বাজিমাত করেছে। উপজেলার প্রান্তিক এই চাষী পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে। চলতি বছর কাজী আনিছ তার কৃষি খামারে চায়না কমলা-৩চাষ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট লেবুখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ও দশমিনা উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর তাকে এই কমলা চাষ করার জন্য পরামর্শ দিয়েছে। পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট লেবুখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেদ্র থেকে চায়না কমলা-৩ প্রজাতির চারা সংগ্রহ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ সার্বক্ষনিক ভাবে উপজেলার একমাত্র কৃষি উদ্যোক্তা ও ১১ তম জাতীয় কৃষি স্বর্ন পদকপ্রাপ্ত কৃষক কাজী আনিছুর রহমানকে উৎসাহ দিয়েছে। তার খামারে কমলার ফলন দেখে অন্যান্য কৃষকরা কমলা চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের চাষী কাজী আনিছ জানান, আমি অনেক বছর যাবৎ বাণিজ্যিক ভিত্তিতে নার্সারী ব্যবসার পাশাপাশি বিভিন্ন ফলমূল উৎপাদন করি। তাই আমি এই বছর উপজেলা কষি কর্মকর্তার পরামর্শে বাণিজ্যিকভাবে কমলার চাষ করছি। জেলার লেবুখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে আমার লাগানো কমলার চারা নিয়ে আসা হয়। আমি প্রায় অর্ধ একর পতিত জমিতে কমলার চাষ করেছি। অনেক ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর নিয়মিত খোঁজ খবর নেওয়াসহ সার্বিক সহযোগিতা করে আসছে।
এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহামদ জানান, কমলা চাষের জন্য বাড়তি জমির প্রয়োজন হয় না। উপজেলার পতিত জমি চাষের আওতায় আনার পরিকল্পনা হিসেবে কমলা চাষে চাষীদেরকে উদ্ধুদ্ধকরণ করা হয়েছিল। কমলা উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য বেশি থাকায় উপজেলার কৃষকদের মাঝে কমলা চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

জন্মভূমি ডেস্ক September 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় কৃষি বিভাগের গাছের চারা বিতরন
Next Article শারদীয় উৎসবে অসহায়দের পাশে চিতলমারী প্রেসক্লাব
আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 33 minutes ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 days ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?