By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা
বরিশাল

দশমিনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

Last updated: 2025/10/04 at 3:20 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়ের আগের রাতে মো.শুভ (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটায়। নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আড়ার সাথে প্লাস্ট্রিকের দড়ি দিয়ে সে গলায় ফাঁস দেয়। উপজেলা আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রামের প্রবাসী মো. নুরু ইসলাম’র ছেলে মোঃ শুভ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার বাদ আসর শুভর বিবাহের কলমা ও রেজিস্ট্রি কাবিন হবার দিন ধার্য ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বন্ধুদের নিয়ে বিয়ে আনন্দ উপভোগ করে শুভ। বাড়িতে আত্নীয়স্বজন ও প্রতিবেশিরা আনন্দ করছে। বাড়ি ঘর রঙিন ঝার বাতিতে মোড়ানো বাদ্যযন্দ্রের তালে তালে নাচ-গানে সকলেই মশগুল ছিল। বর শুভও সেই নাচে অংশ নেয়। নাচ-গানের মাঝে শুভ দোকানে যায়। তার মা শুভকে দোকানে খুজতে গেলে দেখেন দোকানের আড়ার সাথে সে ঝুলে আছে। তিনি ডাক চিৎকার করলে আত্নীয় স্বজন এসে ঝুলন্ত শুভকে নামিয়ে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ এইচ.এম.আলভী জানান, হাসপাতালে আনার আগেই মারা যায় এবং গলায় রাশির দাগ দেখা যায়। ঘটনার বিষয় থানাকে জানানো হলে থানা পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। মোঃ রাবিন বলেন, শুভ আমার মামাত ভাই। তার কাল (শুক্রবার) আসর বাদ বিয়ে আমরা সকলে নাচ-গান করে আনন্দ করছিলাম। পরে শুভ ভাই দোকানে আসে আমিও তার সাথে দোকানে আসি। পরে আমি দোকানে বিস্কু খেয়ে বাড়ি গিয়ে ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে বের হয়ে মামির ডাকচিৎকার শুনে দৌড়ে এসে দেখি গলায় দড়ি ছাড়িয়ে গাড়িতে তুলে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় শুনে শুভর মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়না তদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জন্মভূমি ডেস্ক October 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুদ্ধবিরতির নামে ভয়াবহ গণহত্যার প্রস্তুতি ইসরায়েলের
Next Article দশমিনায় মা ইলিশ মাছ সংরক্ষনে ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনি
আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?