By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় গাছে গাছে ঝুলছে আপেল কুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় গাছে গাছে ঝুলছে আপেল কুল
বরিশাল

দশমিনায় গাছে গাছে ঝুলছে আপেল কুল

Last updated: 2025/12/19 at 2:22 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের উদ্যোক্তা কৃষক রনজিৎ চন্দ্র দাসের খামারে গাছে গাছে হরেক রকমের কাঁচা-পাকা আপেল কুল ঝুলছে। তার কৃষি খামারে বিষমুক্ত আপেল কূলের ব্যাপক ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত আপেল কূল পাঠানো হচ্ছে। কৃষক রনজিৎ চন্দ্র দাস প্রায় ১ একর জমিতে বিভিন্ন জাতের আপেল কুলের চাষ করেছে। উপজেলা কৃষি বিভাগের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস) এর আওতায় প্রমানিত প্রযুক্তিগত প্যাকেজ (ফল) প্রদর্শনী মাধ্যমে আপেল কুল চাষ করা হয়। তার খামারে বলসুন্দরী,আপেল কুল,কাস্মীরী কুল,নারিকেল কুলের ব্যাপক ফলন হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে জমিতে উচু ঢিবি তৈরি করে কুলের চারা বপন করেন। খামারের চারদিকের কুল গাছে শুধু কুলের সমারোহ বিরাজ করছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জানা যায়, অত্র এলাকার মাটি কূল চাষের জন্য উপযোগী। বিগত কয়েক বছর ধরেই উপজেলায় বানিজ্যিক ভাবে কূল চাষ শুরু হয়। ফলটি লাভজনক হওয়ায় উপজেলায় কূল চাষীর সংখ্যা বেড়ে যায়। উপজেলার ৭টি ইউনিয়নের সড়কের পাশের আবাদি ও অনাবাদি জমি,খামারসহ পতিত জমিতে কূল চাষ করে অনেক বেকার যুবক লাভবান হচ্ছে। উন্নত জাতের আপেল কূল গাছ তেমন বড় হয় না। ছোট ছোট গাছেই প্রচুর পরিমানে কূল ধরে থাকে। গাছগুলো ছোট ছোট হওয়ায় কূলের ভারে ডাল মাটিতে নুইয়ে পড়ে যায়। গাছ ছোট হবার কারনে কূল সংগ্রহ করতে তেমন বেগ পেতে হয় না। কূল সংরক্ষন ও বাজারে বিক্রি করার জন্য উদ্যোক্তরা সর্বদা ব্যস্ত থাকছে। বর্তমানে কূলের মৌসুম চলছে। অত্র উপজেলায় আপেলকূল ও বাউকূলের ব্যাপক চাষ হয়েছে। এই দুই প্রজাতির কূল মিষ্টি হওয়ায় হাট-বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা,মাটির উর্বরতা এবং চাহিদা থাকায় অত্র উপজেলার উদ্যোক্তা কৃষকরা কৃষি খামার ছাড়াও আবাদি ও অনাবাদি জমিতে আপেল কূল চাষ করে লাভবান হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ দৈনিক সংবাদ প্রতিনিধিকে জানায়, দশমিনা উপজেলার মাটি কূল চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে উন্নত প্রজাতির কূল চাষের জন্য পরামর্শ দেয়া হয়। আবহাওয়া ভাল থাকায় কুলের ব্যাপক ফলন হয়েছে।

জন্মভূমি ডেস্ক December 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হাদির হ’ত্যা’কারীদের বিচারের দাবিতে উ’ত্তা’ল খুলনা বিশ্ববিদ্যালয়
Next Article দশমিনায় নদীতে মিলছে না ইলিশ জেলে পল্লীতে নীরবতা
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 20 minutes ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 22 minutes ago
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

By Tanvir 24 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?