By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে
বরিশাল

দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে

Last updated: 2026/01/15 at 2:30 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে উদ্যোক্তা যুব কৃষকদের কৃষি খামারে বহুমুখী ফসল উৎপাদন করে স্থানীয় চাহিদা পূরন এবং স্বনির্ভর হওয়ায় আর্থিক ভাবে লাভবান হছে। কৃষি খামারে বহুমুখী ফসল উৎপাদন করে উপজেলার কৃষকরা কৃষির চিত্র পাল্টে দিচ্ছে। উপজেলার কৃষকরা তাদের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনার আশেপাশে বিভিন্ন ধরনের ফসল আবাদের পাশাপাশি শীতকালিন সবজি চাষ করেছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনী ও উদ্বুদ্বকরনের মাধ্যমে বিভিন্ন কৃষি উপকরন পেয়ে পতিত জমির পাশে মাচায় সবজি চাষাবাদ করে উপজেলার কৃষকরা লাভবান হচ্ছে। কৃষকরা পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় মাচায় সবজির চাষ করে নতুন স্বপ্ন বুনছে। কৃষকরা পারিবারিক চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে অর্থনৈতিক ভাবে কৃষকরা লাভবান হচ্ছেন। উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের কিষানী পিয়ারা বেগম মাচায় লাউ আবাদ করে তাক লাগিয়ে দিয়ে ব্যাপক ফলন পেয়েছে। অত্র উপজেলা একটি কৃষি বান্ধব জনপদ। এই জনপদের ৮০ ভাগ মানুষ কৃষি নির্ভর এবং অত্র উপজেলার যে কোন স্থানে ভাল ফসল উৎপাদন হয়। এই উপজেলায় কৃষকদের সহযোগিতায় কৃষি বিপ্লব ঘটানো সময়ের ব্যাপার মাত্র। খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী করে কৃষক ও কিষানীদের মধ্যে আর্থিক স্বনির্ভরতা বাড়ছে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি-অনাবাদি জমিতে কৃষি প্রদর্শনী এবং শীতকালিন সবজির চাহিদা কথা চিন্তা করে কৃষকরা মাচা পদ্ধতিতে লাউ আবাদ করে সফলতা অর্জন করেছে। কৃষি জমিতে পানি থাকায় চাষাবাদ করতে পারতো না। ফলে স্থানীয়রা চাহিদা মিটাতে দেশের বিভিন্ন স্থান থেকে সবজি নিয়ে আসা হতো। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা নিজেরাই সবজি চাষে ঝুঁকে পড়েছে। স্থানীয়রা আগাম চাহিদা মেটাতে টমেটো,বেগুন,লাউ,কচু, কুমড়া, সিম, বরবটি, লালশাক,পালংশাক চাষ করে পুষ্টির চাহিদা মিটানেরা চেষ্টা করছে। স্থানীয়দের চাহিদা মিটাতে কৃষকরা পুষ্টিগুন সমৃদ্ধ শাক-সবজি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ বলেন, কৃষকদেরকে চাষাবাদে উৎসাহিত করার পাশাপাশি উন্নতমানের সবজিসহ পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের মাধ্যমে অন্যান্য সবজি আবাদ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষক ও কিষানীদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করা হচ্ছে। প্রান্তিক পর্যায়ে কৃষকদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানোসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা কৃষি বিভাগ সর্বাত্নক সহযোগিতা করছে।

জন্মভূমি ডেস্ক January 15, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়
Next Article ট্রাইব্যুনালের কাঠগড়ায় পলক : ছাত্রদের দাবিতে পদত্যাগের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম
আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?