By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় বর্নাট্য আয়োজনে বাংলা নববর্ষ পালন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় বর্নাট্য আয়োজনে বাংলা নববর্ষ পালন
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

দশমিনায় বর্নাট্য আয়োজনে বাংলা নববর্ষ পালন

Last updated: 2025/04/14 at 12:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলা নববর্ষকে বরন করে নিতে সোমবার সকাল থেকেই উপজেলা পরিষদের চত্বরে এলাকাবাসী এসে জমায়েত হয়। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল নানা কর্মসূচী পালন করে। এই সব কর্মসূচীর মধ্যে ছিল বর্নাট্য র‌্যালি, লোকজ উৎসব,বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বাংলা নববর্ষ বরন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর ও বিনোদন স্পটগুলোতে নারী-পুরুষ এবং তরুন-তরুনীদের মিলন মেলা ছিল। এছাড়া সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে পান্তা উৎসবের অয়োজন করেছে। দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পান্তা উৎসব শেষে বিএনপি,ছ্ত্রাদল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এক বর্নাট্য র‌্যালি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা হাসান মামুনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলার কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.শাহ আলম শানু,ফখরুজ্জামান বাদল,এডভোকেট খোরশেদ আলম,ছাত্রদলের সভাপতি কাজী তানজির আহমেদ রিডেন,সাবেক সভাপতি এইচ.এম.ইকবাল বশির প্রমুখ। বাংলা নববর্ষ পালন উপলক্ষ্যে বিশেষ আকর্ষন হিসাবে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
Next Article যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত এক ঘন্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
খুলনা

খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

বরিশালে বিচারকের এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
বরিশাল

মঠবাড়িয়ায় লোহার পুলের বেহাল দশা, ভোগান্তিতে তিন গ্রামের মানুষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?