By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে?
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে?

Last updated: 2025/03/13 at 1:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : রমজান মাস শুরু হয়েছে। ইসলামিক শরিয়তে এই রোজা পালন করার বেশকিছু নিয়ম ও বিধান রয়েছে- যা জানা জরুরি।

রোজা পালনে অনেক ছোট বিষয় রয়েছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা ভঙ্গ হতে পারে বা মাকরুহ (ইসলামিক শরিয়তে পরিহারযোগ্য) হয়ে যেতে পারে। এরমধ্যে অন্যতম রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা।
অনেকেই রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন। এটা কি সঠিক?  এ প্রসঙ্গে ইসলামি গবেষক শায়খ আহমাদুল্লাহ একটি ইউটিউব চ্যানেলে বলেন, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে মাকরুহ হয়ে যেতে পারে।

কারণ হিসেবে তিনি বলেন, টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করার সময় থুথুর মাধ্যমে তা পেটে চলে যাওয়ার শঙ্কা থাকে। তাই একান্ত প্রয়োজন না হলে রোজা রেখে দাঁত ব্রাশ না করাই ভালো।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, তাই রোজা রাখলে দাঁত ব্রাশ করা যাবে না এমনটা নয়। দাঁত ব্রাশ করবেন, তবে সময়টা বদলে নেবেন।

এরজন্য সেহরি খাওয়ার আগে এবং ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। রোজা রাখার অবস্থায় টুথপেস্ট অথবা টুথপাউডার ছাড়া শুধু টুথব্রাশ দিয়ে দাঁত পরিস্কার করতে পারেন। দিনের বেলা মিসওয়াক (দাঁত মাজার উপকরণ হিসেবে গাছের ডাল, কাঠ বা শিকড়) ব্যবহার করতে পারেন।

সুনানে আবু দাউদে যায়েদ বিন খালেদ আলজুহানী (রা.) বরাতে এক হাদিসে তিনি বলেন, ‘আমি রসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের ওপর মিসওয়াককে প্রতি নামাজের জন্য ফরজ করে দিতাম।’

রসুল (স.) মিসওয়াক ব্যবহার করতেন। তাই মিসওয়াক করা সুন্নত। হাদিসে আছে, মিসওয়াক করে নামাজ পড়লে তা উত্তম। রসুল (স.) প্রতি ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেন। তাই মাহে রমজানের সিয়াম সুন্দরভাবে ও পরিপূর্ণ করে পালন করতে সেহরি খাওয়ার আগে এবং ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পাশাপাশি দিনের বেলা মিসওয়াক করুন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিয়া প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
Next Article বাঁচানো গেল না মাগুরার সেই শিশুকে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 4 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?