By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দাকোপে অফসিজন তরমুজের বাম্পার ফলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে অফসিজন তরমুজের বাম্পার ফলন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দাকোপে অফসিজন তরমুজের বাম্পার ফলন

Last updated: 2025/09/19 at 1:26 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

বিধান চন্দ্র ঘোষ, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে অফসিজন অর্থাৎ বর্ষাকালের তরমুজের বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এ তরমুজ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাচায় কৃষকরা তরমুজের এ আবাদ করেছেন। অসময়ে তরমুজের ভালো ফলন ও দাম পেয়ে কৃষকদের চোখে মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় মাছের ঘেরের পাড়ে মাচায় ২১ হেক্টর জমিতে সুস্বাদু ও রসাল তরমুজের আবাদ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ১৬ হেক্টর জমিতে। এর মধ্যে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় কৃষি অধিদপ্তর থেকে ১৮ জন কৃষককে সার, বীজ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়াও অফসিজন তরমুজ চাষে কৃষকদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তরমুজে রয়েছে ভিটামিন এ.সি.বি-৫, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান। তরমুজ শরীর ঠান্ড রাখে, হজমে সহায়তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। তবে সাধারণত এই ফল গ্রীষ্ম মৌসুমেই বাজারে পাওয়া যায়। এখন বৃষ্টির মৌসুমেও চাষ হওয়ায় কৃষকেরা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন বলে একাধিক কৃষকরা জানিয়েছেন। তারা বলছেন মৌসুমি তরমুজের চেয়ে এ সময়ে দাম বেশি পাওয়া যায়। ফলে কৃষকরা অনেক লাভবান হচ্ছেন। এতে ভোক্তারাও সারা বছর তরমুজ খাওয়ার সুযোগ পাচ্ছেন। সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে এই উপজেলায় অফসিজন তরমুজ এক সময় এ অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে কৃষকরা মনে করেন।
উপজেলার বাজুয়া ইউনিয়নের কচা এলাকার কৃষক কান্তিষ মন্ডল জানান, আগে শুধু গ্রীষ্ম মৌসুমেই তরমুজ চাষ করতাম। এখন বৃষ্টির মৌসুমেও তরমুজ চাষ শুরু করেছি। এবছর ৪ বিঘা জমিতে মাছের ঘেরের পাড়ে মাচায় তুমুজের আবাদ করেছি। মাচায় ২ হাজার ৫০০ তরমুজ গাছ আছে। পাশা পাশি মরিচ চাষও করেছি। এতে তার প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। তরমুজের ফলনও হয়েছে খুব ভালো। পাইকারি ফড়েরা ক্ষেত থেকেই ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছে। এতে তার খরচ বাদ দিয়েও এক থেকে দেড় লাখ টাকা লাভ হবে। এ ছাড়া তিনি আবারও একই স্থানে তরমুজের বীজ রোপন করেছেন। গাছের চারাও হয়েছে ভালো। তবে শিক্ষকতার পাশা পাশি তিনি কৃষি কাজ করেন। ফলে সব সময়ে লোক দিয়ে কাজ করাতে হয় বিধায় তার খরচ একটু বেশি হয় বলে জানান।
খলিসা এলাকার কৃষক পিয়াস রায় জানান, কৃষি অধিদপ্তরের সহযোগিতায় মাছের ঘেরের পাড়ে মাচায় তরমুজ চাষ করেছেন। তার মাচায় প্রায় ৪০০ তরমুজ গাছ আছে। এতে তার ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়েছে। ফলনও হয়েছে খুব ভালো। ৬০ থেকে ৭০ হাজার টাকার তরমুজ বিক্রি করবেন বলে আশা করছেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, এবার অফসিজন তরমুজের ফলন খুব ভালো হয়েছে। হেক্টর প্রতি ফলন হয়েছে ৩৩ টন। অফসিজন তরমুজ চাষে ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছে। ফলে প্রতি বছর অসময়ের এ তরমুজ চাষ বাড়ছে। এ ছাড়া কিভাবে তরমুজ চাষ করলে ফলন ভালো হবে সেই বিষয়ে নিয়মিত মাঠ পর্যায়ে উপ সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। কৃষকরা সঠিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পেলে এ খাত ভবিষ্যতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি মনে করেন।

জন্মভূমি ডেস্ক September 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৪৭তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত
Next Article ডুমুরিয়ায় নৌযান মালিককে আর্টিসানাল ফিশিং ট্রলারের অনুমতিপত্র প্রদান
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 11 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 12 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?