By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দাকোপে চাঁদাদাবীর অভিযোগে এনসিপির দু’নেতা অবরুদ্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে চাঁদাদাবীর অভিযোগে এনসিপির দু’নেতা অবরুদ্ধ
খুলনা

দাকোপে চাঁদাদাবীর অভিযোগে এনসিপির দু’নেতা অবরুদ্ধ

Last updated: 2025/12/15 at 6:02 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

দাকোপ প্রতিনিধি : দাকোপে খাদ্য গুদামে চাঁদাদাবীর অভিযোগে এনসিপির দু’নেতাকে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদেরকে হেফাজাতে নেয় । তবে দাকোপ থানা পুলিশ জানায় বিষয়টি দু’পক্ষের ভূল বোঝাবুঝি মাত্র।
সোমবার দুপুর ১ টার পর দাকোপ উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক রাহাত সরদার এবং খুলনা জেলা ছাত্র শক্তির সংগঠক সোহেল রানা বাবু মল্লিক দাকোপ উপজেলা খাদ্য গুদামে গিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে এমন অভিযোগে স্থানীয় উত্তেজিত জনতা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। মূহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন গনমাধ্যম কর্মিসহ শত শত মানুষ সেখানে উপস্থিত হয়। এ সময় খাদ্য গুদামের লেবার সরদার রিয়াজ আলী বলেন, রাহাত সরদার তার কাছে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদার টাকা নিতে আসলে তার সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় জনতা জড়ো হয়ে খাদ্য গুদাম অফিসে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। তবে অভিযুক্ত রাহাত সরদার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নিজের একটি ডিলারশিপের লাইসেন্স থাকায় সে বিষয়ে কথা বলতে এখানে এসেছিলাম। ঘটনার সময় বিক্ষুদ্ধ জনতা খাদ্য গুদাম অফিসের সামনে জড়ো হয়ে চাঁদাদাবীর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে দাকোপ থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানা হেফাজাতে নিয়ে যায়। এ রিপোর্ট লেখার সময় সর্বশেষ তথ্য জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আতিক বলেন, বিষয়টি তেমন কিছু না। দু’পক্ষের ভূল বোঝাবুঝির কারনে এমনটা হয়েছিল তবে সেটির সমাধান হয়ে গেছে।

জন্মভূমি ডেস্ক December 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হাদির হামলাকারীরা সীমান্ত পার হয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি
Next Article সাতক্ষীরার ইতিহাস-ঐতিহ্যে যশোরেশ্বরী কালী মন্দির
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 51 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?