By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন

Last updated: 2024/02/24 at 2:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্য বিবরণী : দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী আজ (শুক্রবার) বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সকল শিশুদের মাঝে প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভা বিকাশে সুযোগ করে দিতে হবে আমাদের। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা সকল ক্ষেত্রে দেশের নেতৃত্ব দিবে। তিনি বলেন, ছবি মানুষের কথা বলে। অল্প সময়ের মধ্যে মানুষকে জানানোর অন্যতম শক্তিশালী মাধ্যম হলো চিত্রকলা। অনেক কথা প্রকাশ করা যায়না কিন্তু ছবির মাধ্যমে সবকিছু প্রকাশ করা যায়। চিত্রকলার মাধ্যমে শিশুরা আরো উদ্বুদ্ধ হবে। চিত্রকলায় আমাদের চর্চা অব্যাহত রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, সরকারি বিএল কলেজের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম ও শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়ের প্রোগ্রাম অফিসার লায়লা আরজুমান বানু। স্বাগত বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে বিজয়ী শিশু মোঃ জাফর সাদিক ও সৈয়দা সারা তাবাসসুম বক্তৃতা করেন।

উল্লেখ্য, সারা দেশ থেকে প্রাপ্ত অংশগ্রহণকারীদের প্রায় পাঁচ হাজার আঁকা ছবির মধ্য থেকে বাছাইকৃত সেরা বিজয়ী ও নির্বাচিত একশতটি ছবি খুলনা জেলা শিশু একাডেমিতে প্রদর্শন করা হয়। গত ২০২৩ সালের অক্টোবর মাস থেকে বিভিন্ন বিভাগে এই ছবিগুলো প্রদর্শন শুরু হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাজারে বিক্রি নিষিদ্ধ স্যাম্পল ওষুধের ছড়াছড়ি
Next Article বাংলাদেশ সম্ভাবনাময়ের দিকে এগিয়ে যাচ্ছে : প্রতিমন্ত্রী পলক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?