By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দীর্ঘ ৪৪ বছরের ব্যবধানে আবারও মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইতিহাসের পুনরাবৃত্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দীর্ঘ ৪৪ বছরের ব্যবধানে আবারও মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইতিহাসের পুনরাবৃত্তি
জাতীয়

দীর্ঘ ৪৪ বছরের ব্যবধানে আবারও মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইতিহাসের পুনরাবৃত্তি

Last updated: 2025/12/31 at 6:32 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদ ভবনের পেছনে, স্বামীর কবরের পাশে সমাহিত হবেন। লাখো লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। এটি যেন ইতিহাসেরই সেই পুনরাবৃত্তি। ৪৪ বছর আগে একই স্থানে লাখো মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেষ বিদায় জানিয়েছিলেন। আজ আবার সেই জায়গাতে নামল মানুষের ঢল।
এদিন মা বেগম খালেদা জিয়ার কোনো ব্যবহার বা কথায় কেউ আঘাত পেয়ে থাকলে নিজে ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে এ কথা জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। এখানে যে সকল ভাই-বোনেরা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেই ঋণটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল অফিসারের ব্যর্থ অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খালেদা জিয়া তখন দেশের ফার্স্টলেডি ছিলেন। চট্টগ্রাম বিএনপির দুই গ্রুপের কোন্দল মেটাতে তিনি সেখানে গিয়েছিলেন। সার্কিট হাউসে দিনভর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে রাতের দিকে সেনা অভিযানে নিহত হন রাষ্ট্রপতি। পরের দিন ২ জুন মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সংসদ ভবনের উত্তর পাশে দাফন করা হয়।
৪৪ বছর পর একই জায়গায় এবার খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্বামী হারানোর পর কোনো প্রাথমিক রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই বিএনপির নেতৃত্ব গ্রহণ করে দলকে নির্বাচনে বিজয়ী করে রাষ্ট্রক্ষমতায় পৌঁছান। নিজের প্রজ্ঞা ও নেতৃত্বে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন।
তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে সাধারণ জীবন কাটানো সেই গৃহবধু আজ বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী নেত্রী হিসেবে স্মরণীয়। ১৯৮১ সালের সেই দিনে যেমন ঢাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতির জানাজায় অংশ নিয়েছিল, ২০২৫ সালের আজও (বুধবার, ৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো লাখো মানুষ খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশগ্রহণ করেছেন।
খালেদা জিয়া স্বামীর রাজনৈতিক পরম্পরাকে ধারণ করে নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে। তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি হিসেবে চিহ্নিত হবে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা দেশের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়ের পুনরাবৃত্তি হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

জন্মভূমি ডেস্ক December 31, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন ড. আজহারী ও মামুনুল হক
Next Article তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার
আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?