By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দুইশ পার করলো বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > দুইশ পার করলো বাংলাদেশ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

দুইশ পার করলো বাংলাদেশ

Last updated: 2023/11/11 at 1:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের সমীকরণ মাথায় নিয়েই আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। পুনেতে টাইগারদের প্রতিপক্ষ তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া। টসে জিতে অজি অধিনায়ক প্যাট কামিন্স বোলিং নেয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেন দুই বাংলাদেশী ওপেনার। ৭৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর লিটনও সাজঘরে ফিরেন দ্রুতই। এরপর তাওহিদ হৃদয় এবং নাজমুল শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। তবে ফিফটি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকার আক্ষেপ নিয়েই রান আউটে শিকার হয়ে সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। শান্তর অহেতুক রানআউটে ছন্দ হারানোর সম্ভাবনা ছিল। কিন্তু নতুন নামা মাহমুদউল্লাহ সেটি হতে দেননি। ঝড়ো গতিতে খেলে ৩২ ওভারেই স্কোর দুইশ ছাড়াতে অবদান রেখেছেন। মার্শের ৩২তম ওভারটিতে ১৮ রান তুলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার!

টসে হেরে ব্যাটিংয়ে নামার পর আজ লিটন-তামিম মিলে বড় একটি জুটিই গড়েছিলেন। আসর জুড়েই ব্যর্থ হওয়া উদ্বোধনী জুটি যেন আজ দিশা খুঁজে পেয়েছিল। অজি বোলারদের দেখেশুনে খেলে এ দুজন মিলে আজ দ্রুত রান তুলতে থাকেন স্কোরবোর্ডে।

এ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে আজ পাওয়ার প্লেতেই টাইগারদের স্কোরবোর্ডে ওঠে ৬২ রান। লিটন-তামিম দুজনেই এগোতে থাকেন বড় রানের দিকে। কিন্তু দুর্দান্ত সূচনার পরও নিজের ইনিংস্কে বড় করতে পারেননি তামিম। দ্বাদশ ওভারে শন অ্যাবটের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ৬ চারে ৩৬ রান করেন তিনি।

তামিম ফেরার পর ক্রিজে লিটনের সঙ্গী হন নাজমুল শান্ত। এ দুজন মিলেও বড় জুটির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু ৩০ রানের জুটি ভাঙে লিটনের বিদায়ে। অ্যাডাম জাম্পার বল তুলে মারতে গিয়ে মার্নাস লাবুশেনের মুঠোবন্দী হন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৩৬ রান করেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জামায়াত নিয়ে টুকুর বক্তব্য নিজস্ব, দলের সম্পৃক্ততা নেই: রিজভী
Next Article আমি যে কথা দিয়েছিলাম, সে কথা রাখছি : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
কুষ্টিয়াজেলার খবর

খোকসায় লক্ষ্যমাত্রা থেকে বেশি পেঁয়াজের আবাদ ! ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা!

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
জাতীয়

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?