By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুবলার চরের স্বঘোষিত রাজা ও মূর্তিমান আতংক খোকন রাজাকার কোথায়!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > দুবলার চরের স্বঘোষিত রাজা ও মূর্তিমান আতংক খোকন রাজাকার কোথায়!
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

দুবলার চরের স্বঘোষিত রাজা ও মূর্তিমান আতংক খোকন রাজাকার কোথায়!

Last updated: 2024/02/06 at 3:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খাঁন শফিউল্লাহ খোকন (৭৩) ওরফে রাজাকার খোকন।চারদশক ধরে তিনি হয়ে উঠেন সুন্দরবনের দুবলার চরের স্বঘোষিত রাজা। প্রভাব আর আধিপত্য বিস্তার করে দুর্গম চরে শাসন ও শোষণ করেছেন নিরিহ জেলেদের। অর্থ, বৃত্তে ফুলে ফেঁপে উঠেন লোক চক্ষুর আড়ালে। যে চরে এতোদিন দোদান্ড দাপটে রাম রাজত্ব করেছেন, সেই জেলে পল্লী হতে হঠাৎ আত্মগোপন করেছেন তিনি। খবর ছড়িয়েছে যুদ্ধাপরাধের দায়ে তদন্ত শুরু হলে পালিয়েছেন তিনি। এতে চরে মিষ্টি বিতরণ ও উল্লাসের পাশাপাশি দ্রুত বিচার সম্পন্নের দাবীতে বিক্ষোভও করেছেন জেলে-মহাজনেরা। দুবলার চরের স্বঘোষিত এ রাজা ও রাজাকার খোকন খুলনার রুপসা থানার দেয়ারা এলাকার মৃত শহিদুল্লাহ খাঁনের ছেলে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ছাত্র জীবনে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মোনায়েম খাঁনের ন্যাশনাল ষ্টুডেন্ট ফ্রন্টের (এনএসএফ) সভাপতি ছিলেন খাঁন শফিউল্লাহ খোকন। এরপর ১৯৭১এর যুদ্ধের আগে ১৯৬৮/১৯৬৯সালে খুলনায় খাঁন এ সবুরের লাঁঠিয়াল বাহিনীর দলে যোগ দেন তিনি। যুদ্ধকালীন সময়ে খুলনায় খাঁন আমজাদ হোসেন রাজাকার বাহিনীর সভাপতি হওয়ার পর তার দলে যোগ দেন খোকন। পরে তাকে খুলনার রুপসা থানার দেয়ারা এলাকার রাজাকার বাহিনীর সভাপতি করেন খাঁন আমজাদ হোসেন। শুরু হয় তখন খোকন রাজাকারের নারকীয় অত্যাতার-নির্যাতন। খোকন রাজাকারের দলে ২৫/৩০জন সশস্ত্র সদস্য ছিলেন। ওই সময় এলাকার মুক্তিযোদ্ধা শামসুর রহমান ওরফে শ্যাম মল্লিককে গুলি করে হত্যা করেন তিনি ও তার সহযোগীরা। এছাড়া তাদের হাতে আরও দুইটি হত্যাকান্ডেরও ঘটনা ঘটে। দেশ স্বাধীন হওয়ার পর খোকন দলবল নিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে দুই বছর আত্মগোপনে থাকার পর দেশে ফিরে আবারও খুন, ঘের, দখল ও টেন্ডারবাজির মতো সন্ত্রাসী কার্যকলাপ করে খুলনার বটিয়াঘাটা এলাকায় একক আধিপত্য বিস্তার করতে থাকেন।

যেভাবে দুবলার চরে স্বঘোষিত রাজা হয়ে উঠেন খোকন!

১৯৮৪সালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিন আহমেদের সাথে বঙ্গোপসাগরের দুবলার চরে শেকড় গড়তে শুরু করেন দুর্ধর্ষ খুনি খোকন রাজাকার। সেখানে শুরু করেন কাঁচা ও শুঁটকি মাছের ব্যবসা। তাতেই হয়ে যান কয়েক’শ কোটি টাকার মালিক। তবে নিজের চরিত্র পরিবর্তন করতে পারেননি তিনি। টাকার প্রভাবে হয়ে উঠেন দোদান্ড প্রভাবশালী। দুবলার চরের নিরিহ জেলে ও মৎস্য ব্যবসায়ীদের ভয় দেখাতে ২০০২সালে খুলনার শীর্ষ কুখ্যাত সন্ত্রাসী খুনী এরশাদ শিকারদার ও ক্রসফায়ারে নিহত আরেক সন্ত্রাসী খুনী লিটুকে ভাড়া করে নিয়ে যান সেখানে। তখন দুবলার মৎস্য মৌসুমে জেলেদের উপর হামলা চালিয়ে মেহেরআলীর চরে মাছের ব্যবসা দখলে নেয় খোকন। পরবর্তীতে দখলে নেয় আরেক চর আলোরকোল। সেখানে জেলেদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে ‘যখন যা খুশি’র মতো ভয়ংকর রীতি রেওয়াজ চালু করেন খোকন। এতে মুহুর্তেই জেলেদের কাছে হয়ে উঠেন মূর্তিমান আতংক। এভাবে চারদশক ধরে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে অঘোষিত মুকুটহীন সম্রাট হয়ে উঠেন তিনি।

এরপর ২০১৭সালে মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কমান্ডার ও দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর জিয়া উদ্দিন আহমেদের মৃত্যুর পর পুরো ফিশারম্যান গ্রুপসহ দুর্গম দুবলার চরাঞ্চল দখলে নেয় খোকন। এতোদিনের দোদান্ড দাপটে চরাঞ্চালের সেই স্বঘোষিত শাসক হঠাৎ করে সপ্তাহ খানেক ধরে দুবলার চর থেকে আত্নগোপনে চলে যান।

দুবলার জেলে ও ফিশারম্যান গ্রুপের দেয়া তথ্য মতে, যুদ্ধাপরাধ বিশেষ ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধা শামসুর রহমান ওরফে শ্যাম মল্লিককে হত্যার দায়ে খাঁন শফিউল্লাহ খোকন (৭৩) ওরফে রাজাকার খোকনসহ ৩জনকে আসামী করে ২০২২সালে মামলা করেন ছেলে সাইফুল মল্লিক গামা। ওই মামলায় এ বছরের গত ২৫জানুয়ারী যুদ্ধাপরাধ বিশেষ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তারা সরেজমিনে স্বাক্ষী গ্রহণ করেন।

মামলার বাদী সাইফুল মল্লিক গামা বলেন, মামলা দায়ের হওয়ার আগে ও পরে বিভিন্ন সময় শফিউল্লাহ খোকন এবং তার স্বজনরা তাকে হত্যাসহ মামলায় ফাঁসানোর নানা হুমকি দিচ্ছেন।

এ মামলার অন্যতম স্বাক্ষী আলহাজ্ব মুনসুর আলী পোদ্দার বলেন, খাঁন শফিউল্লাহ খোকন একজন রাজাকার কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে ১৯৭১সালে রাজাকাররা খুলনার রুপসা থানার শোলপুর ও দেয়ারা এলাকায় নারী ধর্ষণ, লুট ও নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ছিলেন। ১৯৭১সালে রাজাকার কমান্ডার খাঁন শফিউল্লাহ খোকন রুপসার যুগীহাটি গ্রামের শামসুর রহমান শামা মল্লিকসহ আরও কয়েকজনকে ধরে নিয়ে হত্যা করেন। এ ঘটনায় শামা মল্লিকের পুত্র সাইফুল মল্লিক গামা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল ও ক্ষমতাসীনদের উত্থান-পতন হলেও এখনও বেশ দাপটে ধরে রেখেছেন নিজের কতৃত্ব।। আর চারদশক ধরে লোক চক্ষুর আড়ালে দুবলার চরে শুঁটকি মাছের ব্যবসায় প্রভাব বিস্তার নিয়ন্ত্রণ করে চলেছেন। তার নির্যাতনে অনেক ব্যবসায়ী ও সাধারণ জেলে দুবলার চর ছেড়ে চলে গেছেন।

দুবলার চরে খোকন বাহিনীর হাতে নির্যাতনের শিকার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মামুন শরিফ ও মফিজুল শরিফ বলেন, খোকন বাহিনীর বেপরোয়া অত্যচার ও নির্যাতনে বিগত কয়েক দশকে সুন্দরবন এবং সাগরে সামুদ্রিক মাছের ব্যবসায় নিঃস্ব হয়েছেন অসংখ্য পেশাজীবি। আবার অনেকে পুরোনো পেশা ছাড়াতে বাধ্য হয়েছেন।
এছাড়া দুবলার জেলে ও শুটকী ব্যবসায়ী গাজী রহমান, কেরামত মল্লিক ও বোরহান গাজী বলেন, যুদ্ধাপরাধের তদন্তের খবর পেয়ে খাঁন শফিউল্লাহ খোকন ওরফে খোকন রাজাকার দুবলার চর ছেড়ে গত সপ্তাহখানেক ধরে আত্মগোপনে রয়েছেন। আর এতে স্বত্বি ফিরেছে দুবলার জেলে পল্লীতে। আনন্দে মিষ্টি বিতরনসহ খোকনের নানা অপকর্মের বিচার দাবীতে মঙ্গলবার (৬ফেব্রুয়ারী) দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেছেন চরের জেলেরা।

এ বিষয়ে দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, বিগত কয়েকদিন ধরে বহুল আলোচিত দুবলার চরের মৎস্য ব্যবসায়ী খাঁন শফিউল্লাহ খোকন আত্নগোপনে রয়েছেন। এতে জেলে ও ব্যবসায়ীরা দুবলার চরাঞ্চলে মিষ্টি বিতরণ ও উল্লাস করেছেন বলে এমনও খবর শুনেছেন তিনি।

আত্মগোপনে থাকা খাঁন শফিউল্লাহ খোকন ওরফে রাজাকার খোকনের বক্তব্য জানতে তার ব্যবহৃত ০১৭১১-১৩০০৪৪ ও ০১৫১১-১৩০০৪৪ এই দুইটি নম্বরে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া এই দুই নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে গুলি করে হত্যা
Next Article গণভবনে ডাক পাচ্ছেন জেলা-উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 15 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 17 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ব্যর্থ হওয়ার পর তেলের দাম বাড়ল প্রায় ৮ শতাংশ

By Tanvir 20 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 34 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?