By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা, সাগরে ছড়ায়নি জ্বালানি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা, সাগরে ছড়ায়নি জ্বালানি
আন্তর্জাতিক

দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা, সাগরে ছড়ায়নি জ্বালানি

Last updated: 2026/03/31 at 10:20 PM
Tanvir 3 hours ago
Share
SHARE
সংযুক্ত আরব আমিরাতের উপকূলে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল ট্যাংকারে হামলা হয়েছে। ট্যাংকারটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর এতে আগুন ধরে যায়। তবে এই হামলায় ট্যাংকারের জ্বালানি সাগরে ছড়িয়ে পড়েনি। মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড। সংস্থাটি বলেছে, ট্যাংকারে হামলার পর আগুন লেগে যায়। যা পরবর্তীতে নিয়ন্ত্রণে আনা হয়। ট্যাংকারের সব ক্রু সুস্থ আছেন এবং পরিবেশে কোনো ধরনের প্রভাব এখনো শনাক্ত হয়নি। দুবাই কর্তৃপক্ষ হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে তারা ট্যাংকারটির নাম প্রকাশ করেনি। যা সাধারণত তারা করে থাকে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্যাংকারটির নাম আল-সালামি। এটি ২০১১ সালে তৈরি করা হয়। ট্যাংকারটি পরিচালনা করে কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা। ট্যাংকার ট্রেকার নামে আরেকটি সামুদ্রিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ট্যাংকারিটিতে ১২ লাখ ব্যারল সৌদির এবং  ৮ লাখ ব্যারল কুয়েতের অপরিশোধিত তেল আছে। গত মাসে ট্যাংকারটিতে তেল বোঝাই করা হয়। পাবলিক ডাটা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে ট্যাংকারটির গন্তব্য ছিল চীনের কুইনদাও। সাধারণত চীনগামী ট্যাংকারে ইরান হামলা চালায় না। তবে এ ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটল। এরআগে চীন জানিয়েছিল, তাদের দুটি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে পার হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। যা এখনো বন্ধ অবস্থায় আছে। কুয়েতের ট্যাংকারে হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ দিয়ে অনুমতি ছাড়া যদি কোনো জাহাজ চলার চেষ্টা করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Tanvir March 31, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article দক্ষিণ-পশিমাঞ্চলের ৬০ লাখ মানুষ জলাবদ্ধার শিকার, নিরসনে নদী খনন ও টিআরএম চালুর দাবি
আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

‘ইরানে সরকার পরিবর্তনের নেপথ্যে তেলের নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য’

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

By Tanvir 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?