By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুর্নীতিবিরোধী তৎপরতা বাড়ান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > দুর্নীতিবিরোধী তৎপরতা বাড়ান
সম্পাদকীয়

দুর্নীতিবিরোধী তৎপরতা বাড়ান

Last updated: 2023/02/05 at 2:54 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাংলাদেশের অগ্রযাত্রায় দুর্নীতি একটি প্রধান বাধা। দুর্নীতি কমাতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কাক্সিক্ষত ফল পাওয়া যাচ্ছে না। সেই চিত্রই উঠে এসেছে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক-২০২২’ শীর্ষক প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী এই সময়ে বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট কমেছে। স্কোর ২৬ থেকে কমে ২৫ হয়েছে, যেখানে যত কম স্কোর তত বেশি দুর্নীতি। এরফলে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হয়েছে ১২তম। আগের বছর অবস্থান ছিল ১৩তম। একেকটি অবস্থানে একাধিক দেশও রয়েছে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এক নম্বরে আছে আফগানিস্তান।

নিকট-অতীতে বাংলাদেশে দুর্নীতির বিস্তার তুঙ্গে উঠেছিল। ২০০১ সাল থেকে পর পর পাঁচ বছর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল এক নম্বর। পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশন বা দুদকসহ বিভিন্ন সংস্থার দুর্নীতিবিরোধী তৎপরতার কারণে দুর্নীতি কিছুটা কমলেও এখনো সেটি লজ্জাকর। বাংলাদেশ এখনো সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশগুলোর সঙ্গেই আছে। এবার মোট ১৮০টি দেশকে নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। ভালো থেকে খারাপের দিকে গেলে বাংলাদেশের ক্রমিক অবস্থান হয়েছে ১৪৭, যা আগের বছরেরই অনুরূপ।

অবশ্য টিআইয়ের এই ধারণা সূচক নিয়ে সারা বিশ্বেই সমালোচনা রয়েছে। অনেকের মতে, এটি তৈরি করার ক্ষেত্রে বিশ্বরাজনীতির মেরুকরণের প্রতিফলন থাকে। অভিযোগ আছে, কোনো দেশের সরকারকে অনুকূল মনে না হলে সেই সরকারের বিরুদ্ধে জনমত উসকে দেওয়ার জন্যও এই প্রতিবেদনকে কাজে লাগানো হয়। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘অনেকের মতেই নির্বাচনের বছর বলে বিশ্ববেনিয়াদের প্রেসক্রিপশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে বাংলাদেশকে এক ধাপ নামানো হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত।’

এটা ঠিক দুর্নীতি নানাভাবে রাষ্ট্রের ক্ষতি করে। রাষ্ট্রের অপচয় বাড়ায়, উন্নয়নের গতি স্তিমিত করে, জনসেবামূলক কর্মকাণ্ডের সুফল থেকে মানুষকে বঞ্চিত করে। তাই কল্যাণকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দুর্নীতির লাগাম টানতেই হবে। এ জন্য দুদককে আরো শক্তিশালী করতে হবে, এর কর্মপরিধি বাড়াতে হবে এবং একে অনেক বেশি স্বাধীনতা দিতে হবে। দুর্নীতিবিরোধী অন্যান্য সংস্থার তৎপরতাও বাড়াতে হবে। পাশাপাশি সরকারের সব কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়াতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নেপালকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের মেয়েদের
Next Article ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?