By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী
জাতীয়

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী

Last updated: 2026/02/20 at 2:55 PM
Staff Reporter 3 hours ago
Share
SHARE

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর সম্মানের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল। তিনি বলেন, প্রায় ২০ বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

এ সময় নিজের দায়িত্ব গ্রহণের পরপরই বড় কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও শিগগিরই রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে ইঙ্গিত দেন ভূমিমন্ত্রী।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন ভূমিমন্ত্রী। সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা হয়।

এর আগে রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি ও পুলিশ কমিশনারের পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Staff Reporter February 20, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু
Next Article ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন
আরো পড়ুন
জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু

By Staff Reporter 3 hours ago
জাতীয়

১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Staff Reporter 3 hours ago
জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : র‍্যাব

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?