By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুলাভাইকে হত্যার দায়ে শ্যালকের যাবজ্জীবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > দুলাভাইকে হত্যার দায়ে শ্যালকের যাবজ্জীবন
ঝিনাইদাহ

দুলাভাইকে হত্যার দায়ে শ্যালকের যাবজ্জীবন

Last updated: 2025/05/05 at 4:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : হরিণাকুন্ডুতে চাঞ্চল্যকর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত সারজন হোসেন হরিণাকন্ডুু উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত মকজেল হোসেনের ছেলে।রোববার ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ দন্ড প্রদান করেন। সেই সঙ্গে আসামীকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। আদালতের বেঞ্চ সহকারি রতন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ৫ এপ্রিল হরিণাকুন্ডুু উপজেলার কুলবাড়িয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে আলফাজ আলী মন্ডলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনার দুদিন পরে ৭ এপ্রিল নিহত আলফাজের বাবা আনজের মন্ডল বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর এসসি ৭৫/২০০০।পরে হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এজাহারে বলা হয়েছে ঘটনার দিন আলফাজ আলী মন্ডল (৪০) বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরে বাড়ির পাশে রাস্তার উপর ফেলে চরমপন্থী নেতা হানিফের নেতৃত্বে অজ্ঞাত ১৫/২০ জন আলফাজ আলী মন্ডলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা।ওই সময় আশেপাশের লোকজন ডাক চিৎকার শুনে এগিয়ে গিয়ে রাস্তায় আলফাজ আলী মন্ডলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন নিহত আলফাজের বাবা আনজের মন্ডল। এজাহারে দাবি করা হয়, চরমপন্থী নেতা হানিফ ও তার লোকজনকে দিয়ে ওই হত্যাকান্ড ঘটায় আলফাজের চাচাতো শ্যালক সারজন আলী।আলফাজ আলীর সঙ্গে তার চাচাতো শ্যালক সারজনের জমিজমা নিয়ে বিরোধ ছিল।ওই মামলার তদন্ত শেষে হত্যাকান্ডের শিকার আলফাজ আলী মন্ডলের চাচা শ্বশুর মকজেল হোসেনের ছেলে সারজন আলীকে আসামী করে চার্জশিট দেয় পুলিশ।মামলা দায়েরের পরে সাক্ষ্য গ্রহন ও তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে দীর্ঘ দুই যুগ পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। উল্লেখ্য,হত্যাকান্ডের মূল হোতা চরমপন্থী নেতা হানিফ গত ২১ ফেব্রুয়ারি শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর মাঠে সংঘটিত ট্রিপল মাডারে নিহত হন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেহেরপুরের গাংনীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার
Next Article পাইকগাছায় অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

ঝিনাইদাহ

ঝিনাইদহে ট্রাক চাপায় তরুণ নিহত

By জন্মভূমি ডেস্ক 1 week ago
ঝিনাইদাহ

মহেশপুরে তেলবাহী ট্রাকে প্রাণ গেল মায়ের, ছেলে হাসপাতালে

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
ঝিনাইদাহ

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?