By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেবহাটায় অর্থনৈতিক শুমারি গণনাকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দেবহাটায় অর্থনৈতিক শুমারি গণনাকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

দেবহাটায় অর্থনৈতিক শুমারি গণনাকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম

Last updated: 2024/12/08 at 6:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মিজানুর রহমান, দেবহাটা : সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলায় ব্যবস্থাপনা বিভাগের আওতায় বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্পের কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এঘটনায় কয়েকজন যুব প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা পরিসংখ্যান অফিসের এক কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিয়ে এ অনিয়ম করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে পূর্বে জনশুমারি ও গৃহগণনা- ২০২২ শীর্ষক প্রকল্পের আওতায় যারা গণনাকারী ও সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেককে বাদ দিয়ে নতুন লোক নিয়োগ করা হয়েছে। আর এতে বিশেষ সুবিধার মাধ্যমে এনজিও কর্মী, শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের নেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলায় ১৩ জন সুপারভাইজার, ৭০ জন গণনাকারী নেওয়া হয়েছে। সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জনশুমারি ও গৃহগণনা-২০২২ শীর্ষক প্রকল্পের আওতায় গণনাকারী ও সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়। নিয়োগের শর্তে জনশুমারি ও গৃহগণনা- ২০২২ শীর্ষক প্রকল্পের আওতায় যারা গণনাকারী ও সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করেছেন, কেবল মাত্র তারাই আবেদন করতে পারবেন বলে জানানো হয়। একই সাথে জনশুমারি ও গৃহগণনা- ২০২২ শীর্ষক প্রকল্পের আওতায় যারা যে পদে দায়িত্ব পালন করেছেন, তারা সেই পদে আবেদন করবেন। এছাড়া সরকারী/বেসরকারী সংস্থায় চাকুরীরত প্রার্থী আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন বলে জানানো হলেও নিয়মনীতির তোয়াক্কা না করে তালিকা প্রস্তুত করা হয়েছে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীরতদের নিকট থেকে বিশেষ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন এলাকায় সুপারভাইজারদের মাধ্যমে নতুন লোক নিয়োগ করা হয়েছে। আর এসব কাজের নেতৃত্ব দিয়েছেন পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার অজয় কুমার গোলদার ও ফারুক হোসেন। এবিষয়ে অজয় কুমার গোলদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে অস্বীকার করেন।
অপরদিকে উপজেলা পরিসংখ্যান কর্র্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা জানান, আমি যোগাদানের আগে তালিকা হয়েছে আর যদি কেউ টাকা বা অবৈধ লেনদেন করেন সে বিষয়ে খোঁজ নিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিঘলিয়ায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
Next Article চৌগাছায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 5 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?