By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেবহাটায় এসএসসি পরীক্ষার আগে সার্কাস: বাড়ছে অপরাধ মূলক কর্মকান্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দেবহাটায় এসএসসি পরীক্ষার আগে সার্কাস: বাড়ছে অপরাধ মূলক কর্মকান্ড
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

দেবহাটায় এসএসসি পরীক্ষার আগে সার্কাস: বাড়ছে অপরাধ মূলক কর্মকান্ড

Last updated: 2024/02/07 at 4:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : দরজায় কড়া নাড়ছে এসএসসি পরীক্ষা। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। আর ঠিক তার আগেই সাতক্ষীরার দেবহাটার উপজেলার জেলিয়াপাড়া ফুটবল মাঠে বসানো হয়েছে সার্কাস প্যান্ডেল। এলাকার চিহ্নিত জুয়াড়ি ও মাদকসেবী কয়েকজনের প্রচেষ্টায় প্রশাসনকে ভুল তথ্য দিয়ে এ সার্কাসের অনুমোদন করা হয়েছে। এর ফলে এলাকায় একদিকে যেমন বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড, ঠিক তেমনি এসএসসি পরীক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে পড়ছে বিরুপ প্রভাব।
খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ পারুলিয়া গ্রামের আনারুল ইসলাম ওরফে বুড়ো আনারুল ও ইনতুসহ কয়েকজনের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পারুলিয়া জেলিয়াপাড়া মাঠে মাসব্যাপী সার্কাসের আড়ালে জুয়ার আসর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সে সময় প্রশাসনের অনুমতি মিললেও নির্বাচনের কারণে তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আবারও দৌড় ঝাঁপ করে অনুমতি মেলে। কিন্তু সেখানে অসামাজিক নাচ-গান, জুয়া, মাদকের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও সার্কাসের আড়ালে এসব গোপন আয়োজনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার পহেলা ফেব্রুয়ারী রাত থেকে এই সার্কাস শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একদিন পিছিয়ে শুক্রবার থেকে শুরু হয়। গোধূলি বেলা থেকে শুরু হয় সার্কাসের কার্যক্রম। সন্ধ্যা হলেই উচ্চ সাউন্ডে গান সহ চলে মিউজিক। দর্শক আকর্ষণ করতে সেখানে রকমারি আলোক সজ্জা করা হয়েছে। সেই সাথে সার্কাস প্যান্ডেলে দর্শক আকর্ষণ করতে সেখানে মনোরঞ্জন দিতে আনা হয়েছে যশোরের বিশেষ এক পল্লীর নর্তকীদের। এছাড়া চলচ্চিত্রের বাদ পড়া বি গ্রেডের নায়িকা নামধারীদের এনে মাইকিং করে দর্শকদের আকর্ষন বাড়ানো হচ্ছে। তাদের দেহের হেলে দোলা নাচ প্রদর্শন করে গ্রামীণ মানুষদের যৌনতার দিকে ঠেলে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে এলাকায় বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড। বুধবার দিবাগত রাতেও পারুলিয়া সোনালী ব্যাংকের নীচের মার্কেটের ৭/৮ টি দোকানের সার্টার ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও এই সার্কাসের আড়ালে আয়োজকদের পক্ষ থেকে মাদক ও জুয়ার আসর বসাতে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করা হচ্ছে বলেও সূত্র মতে জানা গেছে। সচেতন মহল বলছেন, ফেব্রুয়ারী যেহেতু ভাষার মাস আর কয়দিন পরে এসএসসি পরীক্ষা শুরু হবে। সেই মুহুর্তে এমন আয়োজন এলাকায় শিক্ষার্থীসহ বসবাসকারী নারী পুরুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে। শিক্ষার্থীরা যেমন পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যর্থ হবে, তেমনি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এছাড়া চুরি, ছিনতায়ের মত ঘটনা বেড়ে যেতে পারে। এমন কি অশ্লীল নাচের প্রভাব এলাকার নারীদের উপর খারাপ প্রভাব পড়বে। তাই পরীক্ষার পূর্ব মূহুর্তে এমন আয়োজন বন্ধ করার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে আয়োজক কমিটির আনোয়ারুল ইসলাম জানান, দর্শকদের জন্য ৮০ টাকা, ১০০ টাকা এবং ১২০ টাকার টিকিট ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেলের ভিতরে যাতে অভদ্রতা না হয় সে জন্য ক্যামেরা দেওয়া হয়েছে। অনেক টাকা খরচ করে আয়োজন করেছি। টাকা তোলার জন্য বাকি আয়োজনের চেষ্টা চলছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহামুদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, কোন প্রকার জুয়া বা মাদকের বিষয়ে বিন্দুমাত্র ছাড় নেই। কোন ধরনের খারাপ কিছু হলেই আমাকে জানালে সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন তদবির বা প্রলোভনে কাজ হবে না।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, যেহেতু অনুমোদনের বিষয়টি জেলা প্রশাসক মহোদয় দেন। যদি কোন ধরণের অভিযোগ সামনে আসে, তাহলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় মা ও মেয়েকে পিটিয়ে বসতবাড়ি দখলের চেষ্টা
Next Article দাকোপে রুপান্তরের উদ্যোগে নারীর ক্ষমতায়নে সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 16 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?