By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেবহাটায় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দেবহাটায় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

দেবহাটায় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল

Last updated: 2023/10/02 at 7:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার প্রানকেন্দ্র পারুলিয়ায় আমির হামজা নামের ষাটোর্ধ্ব এক ব্যবসায়ীর অন্তত বিশ বছরের ব্যবসা প্রতিষ্ঠান দিনে দুপুরে জবরদখলের পর ছয় মাস কেটে গেলেও আজও কোন প্রতিকার পাননি ভুক্তভোগী পরিবার। এনিয়ে একাধিকবার হয়েছে শালিস বৈঠক, ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন থানা পুলিশসহ বিভিন্ন দপ্তরের। তবুও ক্ষমতাধর জবরদখলকারীদের কবল থেকে পুনরুদ্ধার হয়নি ভুক্তভোগী পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানটি। উল্টো প্রভাবশালীদের হুমকি ধামকিতে রীতিমতো দূর্বিষহ দিন কাটাচ্ছেন ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। ভুক্তভোগী আমির হামজা পারুলিয়ার খেজুরবাড়িয়া গ্রামের মৃত আইজুদ্দিন গাজীর ছেলে। দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠানটি জোরপূর্বক দখল করে নেয়ার পর থেকে শারিরীকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি এঘটনায় আবারও ব্যবসায়ী আমির হামজার ছেলে মোশারফ হোসেন প্রতিকার চেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোশারফ হোসেন তার অভিযোগে বলেন, পারুলিয়া সেড মসজিদ সংলগ্ন শাহিন ভ্যারাইটি স্টোরের পাশে আমাদের ২৪ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১০ ফুট প্রস্থের ইটের দেয়াল ও টিনের ছাউনি বিশিষ্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই দোকানটি পজেশন আকারে ১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর লিখিত চুক্তিপত্র বুনিয়াদে পূর্ববর্তী পজেশন হোল্ডার পারুলিয়ার মৃত গহর আলীর ছেলে শামসুর রহমানের কাছ থেকে আমার বাবা আমির হামজা ক্রয় করেন। সেই থেকে সেখানে আমার পরিবার ব্যবসা পরিচালনা করে আসছে। ওই জমিটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় থাকাকালে সেখানে এসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং অন্যান্য ব্যবসায়ীদের ন্যায় আমার পরিবার সেখানে একটি পজেশন খরিদ করে ব্যবসা শুরু করে। পরে জমিটুকু ইজারা পেতে আমরা পানি উন্নয়ন বোর্ডে লিখিত আবেদনও করি। কিন্তু বিগত ৮ এপ্রিল রাত ১টার দিকে দক্ষিণ পারুলিয়ার মৃত নজরুল ইসলামের দুই ছেলে আব্দুল্যাহ আল মামুন ও আরিফ ফয়সাল, শামসুর মোল্যার ছেলে সেলিম রেজা, ইয়াছিন মোল্যার ছেলে হায়দার আলী, দেবহাটা সদরের টাউনশ্রীপুর গ্রামের মৃত আব্দুর রউফ সরদারের ছেলে আবুল খায়ের বুলু দলবল নিয়ে আকর্ষিক আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি ভেঙে দিয়ে মালামাল লুটপাট ও জমিটুকু জবরদখল করে নেয়।
মোশারফ হোসেন আরও বলেন, এনিয়ে আমরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। আদালত জবরদখলকারিদের আমাদের জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। চলমান বিচারকার্যে ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্মর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ পৃথক পৃথক প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। প্রতিবেদনে সকলে আমাদের স্বপক্ষে সত্য তথ্য উপস্থাপন করেছেন। তাছাড়া বিষয়টি নিয়ে পারুলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শালিস বৈঠকও অনুষ্ঠিত হয়। শালিসে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিসহ অন্তত অর্ধশত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শালিসে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জমি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত দেয়া হলেও জবরদখলকারিরা তা অমান্য করে আমাদের হয়রানি করে চলেছে। দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠানটি পুনরুদ্ধারে উপজেলা নির্বাহী অফিসার, দেবহাটা থানার ওসিসহ সংশ্লিষ্টদের সহযোগীতা চেয়েছেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন
Next Article ডুমুরিয়ায় বিষপানে একজনের আত্মহত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১২ এপ্রিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 seconds ago
খুলনামহানগর

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক, চালককে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগি আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষে কৃষকের মুখে হাসি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?