By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশে নতুন ভোটার ৮০ লাখ, মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেশে নতুন ভোটার ৮০ লাখ, মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

দেশে নতুন ভোটার ৮০ লাখ, মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার

Last updated: 2023/01/16 at 11:59 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : হালনাগাদ ভোটার তালিকায় এবার যুক্ত হচ্ছে প্রায় ৮০ লাখ ভোটার। রোববার হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়ে বলেন, ‘মার্চে প্রকাশ হওয়া চূড়ান্ত ভোটার তালিকা দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন ও পরবর্তী সব নির্বাচন অনুষ্ঠিত হবে। গত জুন থেকে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘এবারের হালনাগাদে ভোটারযোগ্য হয়েছেন অর্থাৎ নতুন ভোটার ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। ২০২২ সালে ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। হালনাগাদের সময় মৃত ভোটার বাদ পড়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন।’

সচিব আরও বলেন, ‘সব মিলিয়ে মৃতদের বাদ ও নতুনদের অন্তর্ভুক্ত করে এ বছরের খসড়া ভোটার তালিকায় নতুন যুক্ত ভোটারের সংখ্যা ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন, যা মোট ৫.১০ শতাংশ ভোটার।

ইসি সচিব জানিয়েছেন, খসড়া তালিকা প্রকাশের পর নাম বা অন্যান্য তথ্যাদি সংশোধনের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন সংশ্লিষ্টরা। দাবি আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জাহাঙ্গীর আলম বলেন, এখন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এমন ভোটারের সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন।

একনজরে তথ্য: ২ মার্চ ২০২২ ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এরমধ্যে পুরুষ ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন ও মহিলা ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন এবং হিজড়া ৪৫৪ জন। হালনাগাদে যুক্ত ৭৯ হাজার ৮৩ হাজার ২৭৭ জন। পুরুষ ৪০ লাখ ৭২ হাজার ৪৫৫ জন ও নারী ৩৯ লাখ ১০ হাজার ৪৩৯ জন এবং হিজড়া ৩৮৩ জন। মৃত ভোটার তালিকা থেকে বাদ ২২ লাখ ৯ হাজার ১২৯ জন।

রোববার পর্যন্ত খসড়া তালিকার ভোটারসহ মোট ভোটার এখন ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এরমধ্যে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন এবং নারী ৫ কোটি ৮৬ হাজার ৭৭ হাজার ২০৯ জন এবং হিজড়া ৮৩৭ জন।

ইসি কর্মকর্তারা জানান, এবার ভোটার তালিকা হালনাগাদে ১৫-১৭ বছর বয়সী এবং ভোটারযোগ্য বাদ পড়া নাগরিকের তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ২০২৩ সালে নতুন যারা ভোটার তালিকাভুক্ত হচ্ছে, তারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। বাকিরা ২০২৪ ও ২০২৫ সালে ১৮ বছর বা তার বেশি বয়সী হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে ১৭৮টি পাটকল চালু রয়েছে : সংসদে মন্ত্রী
Next Article সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে বাদ খন্দকার মোশাররফ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?