By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দৌলতপুরে ইয়াবা, মোটর সাইকেল ও নকল বিড়িসহ আটক ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > দৌলতপুরে ইয়াবা, মোটর সাইকেল ও নকল বিড়িসহ আটক ৩
কুষ্টিয়া

দৌলতপুরে ইয়াবা, মোটর সাইকেল ও নকল বিড়িসহ আটক ৩

Last updated: 2025/10/04 at 3:39 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানে আসামীসহ ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ফোন, সীমকার্ড, নগদ অর্থ এবং বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ৩ অক্টোবর ভোরে অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর নির্দেশনায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। আটক কৃতরা হলো মোঃ রাজু আহমেদ (২৮), মোঃ জালাল মন্ডল (৫২) ও মোঃ সুখ চান আলী (৩৫)। তাদের কাছ থেকে ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুইটি সীমকার্ড এবং নগদ ১৫,৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিনিসপত্রের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ৭ লাখ ৩৫ হাজার ৯০ টাকা।
এছাড়াও ভেড়ামারা উপজেলাধীন বার মাইল হাইওয়ে রাস্তায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৯০৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯৭ হাজার ২০০ টাকা।
মোট অভিযানে উদ্ধারকৃত মাদক ও চোরাচালানী মালামালের সিজার মূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার ২৯০ টাকা। আটক তিন আসামিকে মাদকদ্রব্য, চোরাচালানী মালামাল ও মোটরসাইকেলসহ দৌলতপুর থানায় মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে। অপরদিকে মালিকবিহীন নকল বিড়ি ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা রাখা হয়েছে ধ্বংসের উদ্দেশ্যে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

জন্মভূমি ডেস্ক October 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
Next Article সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 26 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 27 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 28 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়া

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস ডুবিতে কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 1 week ago
কুষ্টিয়া

খোকসায় গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago
কুষ্টিয়া

খোকসা নিত্য গোপালের ভেজাল গুড় কারখানায় জরিমানা

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?