By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন
রাজনীতি

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

Last updated: 2025/12/08 at 3:08 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিএনপি দেশের মানুষের কাছে সমর্থন চাইছে, ভোট চাইছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জনগণ আমাদের কাছে কী চায়, তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণ, অর্থনৈতিক মুক্তি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা কী আছে, সেটা জনগণের সামনে রাখা।’
আজ সোমবার (৭ ডিসেম্বর) খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে তা সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়; তাদের আগে জানা দরকার বাসস্টেশন কোথায়? জনগণ এগুলো বোঝে। যারা ধর্ম ব্যবসায়ী আছেন তারা কেবল বলছে, এই মার্কায় ভোট দিলে জান্নাত। কিন্তু ইহকালে কীভাবে চলবে; এর কোনো বক্তব্য নাই। যেই দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই; শুধুমাত্র ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’
বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের অপর নাম বিএনপি মন্তব্য করে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেন। পরে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন ১৯৭৯ সালে। দেশি-বিদেশি ষড়যন্ত্রে তিনি শাহাদাত বরণ করেছেন। এরপর শুরু হলো বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন, ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি চালু, ১৯৯৬ সালে জনগণের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ— এগুলো বিএনপির অবদান।

জন্মভূমি ডেস্ক December 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান
Next Article নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Nayon Islam 3 days ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Nayon Islam 3 days ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?