By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নওয়াপাড়ায় ১৭৬০ বস্তা ডিএপি সারসহ ট্রাক জব্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > নওয়াপাড়ায় ১৭৬০ বস্তা ডিএপি সারসহ ট্রাক জব্দ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

নওয়াপাড়ায় ১৭৬০ বস্তা ডিএপি সারসহ ট্রাক জব্দ

Last updated: 2025/01/16 at 8:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

নওয়াপাড়া অফিস : যশোরের অভয়নগর উপজেলায় সরকারি সার পাচারকালে চারটি ট্রাকসহ ১ হাজার ৭৬০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া ওয়েব্রীজের পাশ থেকে পুলিশ এ সার আটক করে। পুলিশ জানায়, নওয়াপাড়া থেকে ভেড়ামারা ও রাজবাড়ি সদরে এবং নাটোরের সিংড়ায় নিয়ে যাওয়ার সময় ট্রাক ভর্তি অবস্থায় এ সার জব্দ করা হয়।
নওয়াপাড়া কৃষি অফিস ও পুলিশ সুত্রে জানা গেছে, নওয়াপাড়া থেকে ৪টি ট্রাকে করে এক হাজার ৭৬০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়া হচ্ছিল। এদের মধ্যে ভেড়ামারা একটি, রাজবাড়ি সদরে একটি এবং নাটোরের সিংড়ায় দুইটি ট্রাকে করে ওই সার নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়ার চেঙ্গুটিয়া ওয়েব্রীজের পাশ থেকে জব্দ করা হয়েছে। ট্রাক ড্রাইভাররা ওই সারের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকভর্তি সারসহ তাদের আটক করা হয়।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: লাভলী খাতুন জানান, আমরা গোপন সংবাদ পেয়ে গত বুধবার রাত পৌনে ১০ টার সময় উপজেলার চেঙ্গুটিয়া ওয়েব্রীজের পাশথেকে ট্রাকভর্তি এক হাজার ৭৬০ বস্তা ডিএপি সার জব্দ করি। এসময় ওই ট্রাকের ড্রাইভাররা যে কাগজপত্র দেখিয়েছেন তাতে সন্তোজনক মনে হয়নি। দুইটি ট্রাকে ব্যবসায়ী আবু বক্কার সিদ্দিক ও আশুতোষ কুমার সাহা নাটোরের সিংড়া ঠিকানা রয়েছে। ওই দুইটি ট্রাকে ৮ শত ৮০ বস্তা ডিএপি রয়েছে। অন্য একটি ট্রাকে মেসার্স আদর্শ ট্রেডিং কর্পোরেশন ভেড়ামারা কুষ্টিয়ার ঠিকানায় ৪ শত ৬০ বস্তা এবং আব্দুর রাজ্জাক রাজবাড়ি সদরের ঠিকানায় ৪ শত ২০ বস্তা সার ছিলো। ওই সার নওয়াপাড়ার আমদানীকারক প্রতিষ্ঠান সাইফুল্লাহ তাকওয়া ও তাইবা সাইফুল্লাহ এস এ এর নিকট থেকে ক্রয় করে তানিয়া এন্টার প্রাইজ উজিরপুর, বরিশাল, বিসমিল্লাহ ষ্টোর, বন্ধন ট্রেডার্স, ঝালকাঠি সদর, এস এস এন্টার প্রাইজ, দুর্গাপুর রাজশাহী নেয়ার কথা ছিলো। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
নাম প্রকাশ না করার শর্তে নওয়াপাড়ার এক ব্যবসায়ী জানান, নওয়াপাড়া থেকে প্রতি নিয়ত সরকারের ভর্তুকি দেয়া সার গোপনে বিক্রি হয়ে থাকে। ওই সার অবৈধভাবে বিক্রি হয়ে পাচার হয়ে যাচ্ছিল।
জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. এমাদুল করিম বলেন, চার ট্রাকভর্তি এক হাজার সাত শত ৬০ বস্তা ডিএপি সার থানায় এনে রাখা হয়েছে। ওই সারের কাগজপত্র যাচাইবাছাই করা হচ্ছে। থানায় কোন মামলা হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
Next Article ১৭ বছর পর কারামুক্ত হলেন বাবর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরার রমজানের বাজার ধরতে তরমুজ চাষে ব্যস্ত চাষিরা

By Correspondent 16 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 9 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?