
বিজ্ঞপ্তি : খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে নিম্ম আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নগরীর মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ মো: আবুল হোসেন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগ নেতা মসিউর রহমান সুমন, সাবেক ছাত্রলীগ নেতা সবুজ হাজরা, অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, জনি বসু, মিঠুন ঘোষ, রাসেল সৈকত, মোঃ আকাশ, সাদ আহমেদ খান প্রমুখ।
এসময় এক হাজার নিম্ম আয়ের মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল ও প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়।