
জন্মভূমি রিপোর্ট : গত মঙ্গলবার খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আপার যশোর লোয়ার রোডে সাফওয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি মোঃ আলামিন (২০) নামে এক যুবককে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার পিতার মোঃ হালিম শেখ। গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।