By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে গৃহবধূর আত্মহনন, স্বামীসহ আটক ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > নগরীতে গৃহবধূর আত্মহনন, স্বামীসহ আটক ২
Uncategorized

নগরীতে গৃহবধূর আত্মহনন, স্বামীসহ আটক ২

Last updated: 2022/08/18 at 9:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
নগরীর খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডের ঝিলসিড়ি নামের একটি বাড়ী হতে লাবনি বিশ^াস চান্দা (৩৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মরদেহের দু’টি স্থানে সামান্য জখমের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মরদেহ উদ্ধারের সময় পুলিশ নিহতের স্বামী চার্লস বিশ^াস (৫০) এবং তার ভাই আলফ্রেড বিশ^াস (৫১) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গত রাত ৯ টা পর্যন্ত সময়ের মধ্যে থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সিসি ফুটেজে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ওই নারীর গলায় ফাঁস দেয়ার দৃশ্য ধরা পড়েছে। সূত্রমতে, ভিডিও ফুটেজে গৃহবধূ চান্দাকে ফাঁস নেয়ার আগে ফজরের নামাজ আদায় করতে দেখা গেছে। এই আত্মহত্যার পেছনে কারো প্ররোচনা রয়েছে কিনা? তা খতিয়ে দেখা হচ্ছে।

খারিশপুরের লাল হাসপাতাল সংলগ্ন ২০ নাম্বার রোডের ৫ নং হোল্ডিংয়ে দ্বিতীয় স্বামী চার্লসের সাথে ভিকটিম চান্দা বসত করতেন। ওই বাড়ীর ড্রইং রুমের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহনন করেন। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী উপ-পরিদর্শক মোঃ জাকিরুল ইসলাম বলেন, নারী পুলিশ সদস্যরা নিহতের স্বজনদের উপস্থিতিতে সুরতহাল কাজ সম্পন্ন করেন। লাশের ডান হাতের কব্জির নিচে এবং মুখে সামান্য জখমের চিহ্ন পাওয়া গেলেও অন্য কোথাও আঘাতের দাগ মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে চান্দার প্রথম স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এর তিন বছর পর তিনি চার্লসের সাথে সংসার পাতেন। দ্বিতীয় সংসারে তাদের দুইটি সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ-বিবাদ লেগে থাকত। প্রায়ই ওই নারীকে তার স্বামীর মারপিটের শিকার হতে হতো। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া-ঝাটির শব্দ পান প্রতিবেশিরা। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হয়।

এদিকে, নিহতের প্রথম প্রথম সংসারের বড় সন্তান রাব্বি সাংবাদিকদের বলেছেন- রাতে চার্লস যখন তার মাকে মারছিল, তখন ছোট ভাই নয়ন থানায় অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করা হয়। কিন্তু পদক্ষেপ নেয়ার কথা বলা হলে তাকে থানা হতে বের করে দেয়া হয়। তাদের মায়ের মৃত্যুর পর থানায় বার-বার ধর্না দেয়া হলে পুলিশের অশোভন আচরণের শিকার হতে হয়।

যদিও খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর বলছেন, রাতে একজন অভিযোগ জানাতে থানায় আসলেও তিনি ভিকটিমের ঠিকানা বলতে পারেন নি। এরপর তিনি মোবাইলে টাকা রিচার্জ করার কথা বলে বেরিয়ে যান, আর ফেরেননি। সকালে নিহতের আগের সংসারের কোনো সন্তানই থানায় আসেননি।

(ওসি) দৈনিক জন্মভূমিকে বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অপমৃত্যু সম্পর্কে বিস্তারিত জানতে আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে, থানার ইন্সপেক্টর (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু বলেছেন, ঘটনাস্থল হতে একটি চিরকুট (সুইসাইডাল নোট) ও আত্মহত্যার কাজে ব্যবহৃত ওড়নাটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। চিরকুটটিকে বিশ্লেষন করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 18, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় মাদক বিক্রেতা গ্রেফতার
Next Article সাগরে লঘুচাপ উপকূলে ফিরতে শুরু করেছে ফিশিং ট্রলারবহর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 2 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 6 days ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 6 days ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?