
বিজ্ঞপ্তি : সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজসহ সকল কারাবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি চতুর্থ দফায় রবিবার ও সোমবার ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ সফলে মিছিল করেছে জেলা তাঁতী দল।
জেলা তাঁতীদলের আহবায়ক আলহাজ্ব মেহেদী আহছান মিন্টুর নেতৃত্বে গতকাল শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মিছিলে অংশগ্রহন করেন কেন্দ্রীয় নেতা ও নগর শাখার আহবায়ক আবু সাঈদ শেখ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আনিছুজ্জামান, মোঃ আলমগীর হোসেন কেশিয়ার, আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ জয়নাল আবেদীন, মোঃ হাফিজুর রহমান, মোঃ গাজী মনিরুজ্জামান মনি, শওকত আলী খান, রফিকুল ইসলাম, আলমগীর কবির ও জসিম উদ্দিন প্রিন্স প্রমুখ। মিছিল শেষের সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

